উদ্দীপকের সাথে 'ঝরনার গান' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি উপস্থাপন করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'ঝরনার গান' কবিতায় ঝরনার আপন ছন্দে বয়ে চলার আনন্দের সাদৃশ্য রয়েছে। 'ঝরনার গান' কবিতায় ঝরনা নিজের আপন ছন্দে একাকী ছুটে চলে। একা গায়, একা দৌড়ায়- তার চলায় আছে আত্মনির্ভরতা ও স্বাধীনতার প্রতীক। কবি এই একাকী গতি ও গানে জীবনের মুক্তচেতা সুর খুঁজে পেয়েছেন। উদ্দীপকের কবিতাংশে শিখর থেকে শিখরে, ভূধর থেকে ভূধরে ছুটে চলার ইচ্ছা প্রকাশিত হয়েছে। এ ছুটে চলার মাঝে কবির প্রাণ, গান, সুখ, সাধ লুকায়িত রয়েছে। উদ্দীপকের সঙ্গে 'ঝরনার গান' কবিতার ঝরনার স্বভাব-বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ। এ কবিতায় কবি ঝরনার গতিময়তা ও প্রাকৃতিক সৌন্দর্যের দিকটি তুলে ধরেছেন। নির্জন পাহাড়ের মৌনতা ভেঙে বয়ে চলে ঝরনা। সে আপন ছন্দে বয়ে চলে, সবার মনে আনন্দ জাগায়। যেমন উদ্দীপকে আপন ছন্দে বয়ে চলার কথা বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'ঝরনার গান' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি উপস্থাপন করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

