উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে? যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর: সৌন্দর্য চেতনার দিক থেকে বলা যায়, উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার মূল বক্তব্যকে অনেকটাই ধারণ করে। 'ঝরনার গান' কবিতায় কবি এক চঞ্চল ঝরনার মাধ্যমে প্রকৃতির প্রাণবন্ত রূপ ফুটিয়ে তুলেছেন। ঝরনা গাইতে গাইতে পাহাড় বেয়ে ধেয়ে যায়, তার ছন্দে ও গানে মিশে আছে স্বাধীনতা, আনন্দ ও গতিময়তা। কবি এই ঝরনার সুরে জীবনের উচ্ছ্বাস ও সৃষ্টির অনন্ত সঙ্গীত অনুভব করেছেন। উদ্দীপকে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের বর্ণনা ও তার জন্য সামাজিক বাধা-নিষেধ উপেক্ষা করে পলাশ সাহেবের চেষ্টা ও উদ্যোগটি তুলে ধরা হয়েছে। এই নিপুণতার শিল্পী স্রষ্টা নিজে। স্রষ্টার সেই কর্মকৌশলে তৈরি মানুষ তার অনুভব দিয়ে সৌন্দর্য সৃষ্টি করে। উদ্দীপকে বর্ণিত অনিন্দ্য সৌন্দর্যের সঙ্গে 'ঝরনার গান' কবিতার ঝরনার সৌন্দর্য সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যক্তিমানুষের শিল্পসৃষ্টির যে চেতনা প্রকাশ পেয়েছে তা 'ঝরনার গান' কবিতার ভয়ংকর পাহাড়কে উপেক্ষা করে ঝরনার ছুটে চলার চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই দিক থেকে সৌন্দর্য সৃষ্টিতে তারা পরস্পর এক ও অভিন্ন। উদ্দীপকে বর্ণিত প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মানসিক শান্তি দেয়, 'ঝরনার গান' কবিতার ঝরনার সৌন্দর্যও তেমনই আমাদের বিমোহিত করে। ঝরনার প্রকৃতিতে সৌন্দর্য বিস্তার এবং উদ্দীপকে সৌন্দর্য বিস্তারের বর্ণনা অভিন্ন। এ কারণেই বলা যায় যে, 'ঝরনার গান' কবিতার মূল বক্তব্যকে উদ্দীপক অনেকখানি ধারণ করে আছে।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার মূল বক্তব্যকে কতটুকু ধারণ করে? যুক্তিস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

