উদ্দীপকের সঙ্গে 'ঝরনার গান' কবিতার বৈসাদৃশ্য আলোচনা করো
উত্তর: উদ্দীপকের সঙ্গে 'ঝরনার গান' কবিতার বৈসাদৃশ্য হলো প্রকৃতির ও ঝরনার বর্ণনায়। 'ঝরনার গান' কবিতায় দুপুর-ভোরের ঝিঁঝির ডাক, নিস্তব্ধ বন ও পাহাড়ের নিস্তব্ধতার মধ্যে ঝরনার হাসি আরও স্পষ্ট হয়। প্রকৃতির এই বর্ণনায় কবি জীবনের গতি ও স্থিতির এক সুষম মিলন দেখিয়েছেন। ঝরনা যেন স্থিরতার মাঝে আন্দোলনের প্রতীক। উদ্দীপকে আমরা বসন্ত ঋতুর সৌরভ সম্পর্কে জানতে পারি। প্রকৃতির নবজাগরণ, গাছে গাছে নবপল্লব বসন্তের আগমন জানিয়ে যায়। বরফ গলে যাওয়ার পর পৃথিবী আবার শ্যামল হয়। মৃদুমন্দ বাতাসে বনস্পতি ও ভেজা মাটির সোঁদা গন্ধ চারদিকে অপূর্ব মাদকতা ছড়ায়। 'ঝরনার গান' কবিতায় এ সমস্ত কথা বিবৃত হয়নি। সেখানে পুলকিত গতিময় চঞ্চল হয়ে স্তব্ধ পাথরের বুক ঘেঁষে ঝরনার নেমে আসার বর্ণনা দেওয়া হয়েছে। সাদা জলধারার চমৎকার ধ্বনিমাধুর্য ও বর্ণবৈভব বসন্তকালের বর্ণনার সঙ্গে সম্পর্কহীন। এভাবে উদ্দীপকের সঙ্গে 'ঝরনার গান' কবিতার ঝরনার বৈশিষ্ট্য ও বসন্তকালের প্রকৃতির বর্ণনার বৈসাদৃশ্য লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'ঝরনার গান' কবিতার বৈসাদৃশ্য আলোচনা করো
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

