"উদ্দীপকের বসন্তকালের সঙ্গে 'ঝরনার গান' কবিতার ঝরনার চাঞ্চল্য মিলেমিশে একাকার হয়েছে।"- বিশ্লেষণ করো।
উত্তর: উভয়ক্ষেত্রেই প্রকৃতির চঞ্চলতা পরিলক্ষিত করে বলা যায়, "উদ্দীপকের বসন্ত কালের সঙ্গে 'ঝরনার গান' কবিতার ঝরনার চাঞ্চল্য মিলেমিশে একাকার হয়েছে"- মন্তব্যটি যথার্থ। 'ঝরনার গান' কবিতায় প্রকৃতির সৌন্দর্যকে কল্পনার উচ্ছ্বাসে রাঙানো হয়েছে। ঝরনা যেমন পাহাড় পেরিয়ে যায়, তেমনি কবির কল্পনা সীমা ছাড়িয়ে বিস্তৃত হয়। কবির চোখে প্রকৃতি এক রূপময়, জীবন্ত সত্তা হিসেবে ধরা দিয়েছে। 'ঝরনার গান' কবিতায় ঝরনার রূপবৈচিত্রের অপরূপ বর্ণনা তুলে ধরা হয়েছে। ঝরনার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। ঝরনার চমৎকার ধ্বনিমাধুর্য ও বর্ণবৈভব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমিয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত ঝরনার জল পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। উদ্দীপকের বসন্তকালের বৈশিষ্ট্যেও এমন চাঞ্চল্য প্রকাশিত হয়েছে। উদ্দীপকে বসন্তকালের চাঞ্চল্য চমৎকারভাবে বর্ণিত হয়েছে। বসন্তে পৃথিবী হয়ে ওঠে শ্যামল। মৃদুমন্দ বাতাসে বনস্পতি ও ভেজা মাটির সোঁদা গন্ধ অপূর্ব মাদকতা ছড়িয়ে দেয়। শোনা যায় পাখিদের কাকলি আর ঝিঁঝিঁ পোকার একটানা ডাক। বসন্তের চাঞ্চল্যে দিগন্তব্যাপী পথিবী নতুন করে জীবন্ত হয়ে ওঠে, যার চাঞ্চল্য 'ঝর্ণার গান' কবিতার ঝরনার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায়।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
"উদ্দীপকের বসন্তকালের সঙ্গে 'ঝরনার গান' কবিতার ঝরনার চাঞ্চল্য মিলেম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

