উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতায় প্রতিফলিত নৈসর্গিক সৌন্দর্যের দিকটিকে নির্দেশ করেছে। 'ঝরনার গান' কবিতায় পাহাড়, বন, টিলা ও ঝাউয়ের ঝোপে ঝরনার নৃত্যময় চলন প্রকৃতির সৌন্দর্যকে জাগিয়ে তোলে। কবি ঝরনার সুরে শুনেছেন মুক্তির আহ্বান, যা মানুষের মনকে প্রফুল্ল করে। এই প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মানুষ নিজের চোখ ও মনের প্রশান্তি খুঁজে নেয়। উদ্দীপকে সেন্টমার্টিন দ্বীপ সৌন্দর্যের আধার। সেখানে আকাশের নীল এবং সমুদ্রের নীল মিলেমিশে একাকার হয়ে আছে। উদ্দীপকে প্রতিফলিত এই প্রাকৃতিক সৌন্দর্য 'ঝরনার গান' কবিতায় প্রতিফলিত ঝরনার নৈসর্গিক সৌন্দর্যের দিকটিকে নির্দেশ করে। 'ঝরনার গান' কবিতায় কবি প্রাকৃতিক সৌন্দর্যের অপার নিদর্শন ঝরনার রূপবৈচিত্র্য তুলে ধরেছেন। ঝরনা প্রকৃতিতে তার সেই সৌন্দর্য বিস্তার করে সবাইকে মুগ্ধ করে। স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন এঁকে ঝরনা পাহাড়ের গা বেয়ে নিচে নেমে যায়। ঝরনার এ রূপসৌন্দর্য প্রত্যক্ষ করে মানুষ মানসিক প্রশান্তি লাভ করে। উদ্দীপকে বর্ণিত সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণ করতে গিয়েও মানুষ তার সৌন্দর্যে মুগ্ধ হয়। এভাবে নৈসর্গিক সৌন্দর্যের দিক থেকে উদ্দীপকের সেন্টমার্টিন দ্বীপ এবং 'ঝরনার গান' কবিতার ঝরনার সৌন্দর্য পরস্পর সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
উদ্দীপকটি 'ঝরনার গান' কবিতার কোন দিকটিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

