ঝরনা কীভাবে ছুটে চলে?
উত্তর: ঝরনা চঞ্চল পায়ে ছুটে চলে। ছুটে চলাই ঝরনার প্রধান বৈশিষ্ট্য। ঝরনা চপল পায়ে অবিরাম ছুটে চলে। পর্বত থেকে নেমে আসে ঝরনার সাদা জলরাশি। পাথরের বুকে আঘাত হেনে চারদিকে ছড়িয়ে পড়ে। তখন এর চমৎকার ধ্বনিমাধুর্য ও বর্ণবৈভব সৃষ্টি হয়। এর জলধারার সৌন্দর্য অমিয় এবং তুলনারহিত অনুভূতির সৃষ্টি করে। সৌন্দর্য পিপাসুদের মুগ্ধ করার জন্যই ঝরনা ছুটে চলে। জলের ধারায় স্থির প্রকৃতিকে মাতিয়ে তুলে দিগ্বিদিক সে ছুটে চলে।
SSC বাংলা ১ম পত্র ঝর্ণার গান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ঝর্ণার গান · সৃজনশীল
ঝরনা কীভাবে ছুটে চলে?
উত্তর

