উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে?- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের বরকর্তার সামনে বাঙালি লজ্জাশীলা কন্যার ইতস্তত ভাব এবং অন্যদিকে শুভাকাঙ্ক্ষীর সাহস জোগানোর দিকটির প্রতিফলন ঘটেছে। 'ফুলের বিবাহ' গল্পে ক্ষুদ্র বৃক্ষের লজ্জাশীলা কন্যা মল্লিকা কিছুতেই ঘোমটা খুলতে চায় না। যার ফলে তার সন্ধ্যাঠাকুরাণী দিদি এসে তাকে ঘোমটা খোলার জন্য বিভিন্নভাবে বোঝাতে থাকে। উদ্দীপকে মেয়েকে সাজিয়েগুছিয়ে বরপক্ষের সামনে আনা হয়েছে। কিন্তু লম্বা ঘোমটা টেনে মাথা এত নিচু করেছে যে হাঁটুর কাছে গিয়ে ঠেকেছে। বরপক্ষের প্রশ্নের জবাবে সে নীরব। বারবার প্রশ্ন ও পাশের জনের উৎসাহে অবশেষে উত্তর দিয়েছে অস্ফুট স্বরে। 'ফুলের বিবাহ' গল্পেও ঘোমটা দেওয়া মল্লিকা ফুলকে ঘটক দেখতে চাইলে সে কিছুতেই ঘোমটা সরাতে চায় না। কিন্তু তার ঘোমটা সরাতে সাহায্য করেছে সন্ধ্যাঠাকুরাণী-দিদি। 'ফুলের বিবাহ' গল্পের লজ্জাশীলা কন্যার ইতঃস্ততার এই দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন দিকটির প্রতিফলন ঘটেছে?- ব্যাখ্যা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর