মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।
উত্তর: অনেক পাত্র দেখার পর যাচাই-বাছাই করেই তবে মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো। মল্লিকা ফুলের বাবা ক্ষুদ্র বৃক্ষ গরিব এবং অনেক কন্যাভারগ্রস্ত। মেয়ের বিয়ের জন্য অনেক পাত্র এলেও বিয়েটা স্থির হচ্ছিল না। স্থলপদ্ম পাত্র হিসেবে নির্দোষ হলেও অনেক উঁচু ঘরের ছেলে। তাই তার সাথে বিয়ে হলো না। জবা এ বিয়েতে সম্মত হলেও পাত্র রাগী হওয়ায় কন্যাকর্তা পেছালেন। আবার গন্ধরাজ সব দিক থেকে ভালো হলেও তার দেমাগ একটু বেশি। অবশেষে ভ্রমররাজ ঘটক হয়ে এলেন এবং বংশ, সম্পদ, ভদ্রতা সব দিক থেকে উপযুক্ত পাত্র নির্বাচিত হয় গোলাব। অনেক চড়াই-উতরাই পার করে গোলাবের সাথে মল্লিকার বিয়ে ঠিক হয়।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।
উত্তর