"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: বাংলার গ্রামীণ ঐতিহ্য আর লোকজ সব আচারের নান্দনিক ছোঁয়ায় আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো সম্পন্ন হয় যা "উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি" উক্তিটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পে লেখক' বাঙালি গার্হস্থ্য জীবনের অন্যতম পারিবারিক অনুষ্ঠান বিয়ের একটি পূর্ণাঙ্গ ছবি তুলে ধরেছেন। আমাদের গ্রামবাংলায় যে রীতিনীতি ও আচার অনুষ্ঠান পালন করে বিয়ের কাজ সম্পন্ন করা হয় তার বাস্তব চিত্র ফুটে উঠেছে ফুলেদের বিয়ের মধ্য দিয়ে। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের সঙ্গে গোলাবের বিয়ে ঠিক হয়। নির্দিষ্ট দিনে বরপক্ষ যাত্রা করে। বাহক হিসেবে বাতাস বায়না করলেও সময়মতো থাকে না। বরযাত্রীরা নানা সমস্যার সম্মুখীন হয়। তারপর পরম যত্নে তাদের বরণ এবং আপ্যায়ন করানো হয়। আর এ সবকিছুই গ্রামবাংলার বিয়ের চিরন্তন রূপ। এই রূপই প্রকাশ পেয়েছে আলোচ্য উদ্দীপকে। উদ্দীপকেও বিয়েবাড়ির আনন্দ উদ্যাপন এবং রীতি-নীতি পালন প্রকাশ পেয়েছে। গেট আটকানো এবং বরের সঙ্গে মজা করার বিষয়টি প্রকাশ পেয়েছে। তারপর সাদরে তাদের বরণ করা হয়। উদ্দীপক এবং 'ফুলের বিবাহ' গল্পের প্রেক্ষাপট হলো বিয়ের অনুষ্ঠান। যেখানে মুখ্য বিষয় হলো সংস্কার ও রীতিনীতি। বিয়েকে কেন্দ্র করে এসব সংস্কার ও উৎসব সবকিছুই গ্রাম্য সমাজের বিয়ের অনুষ্ঠানের সাধারণ চিত্র। আলোচ্য উদ্দীপকটি গ্রামবাংলার প্রতিটি বিয়ের একটা প্রতিচ্ছবি। উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বরযাত্রা, গেট ধরা, বরযাত্রী বরণ, অতিথি আপ্যায়ন এসব বিষয়ই গ্রামবাংলার বিয়ের প্রতিচ্ছবি। তাই উক্তিটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর