“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'ফুলের বিবাহ' গল্পের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বাঙালি সমাজে বিয়ের ক্ষেত্রে ঘটকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর বলে বিবেচিত হওয়ায় "গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে" মন্তব্যটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ের জন্য ঘটকের কাজ করেছে, ভ্রমর। বিয়েতে ঘটক একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকে। মূলত সে-ই দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে। এ গল্পে ঘটক হিসেবে এ কাজ সম্পন্ন করেছে ভ্রমর। উদ্দীপকের গফুর মিয়া টাকার বিনিময়ে ঘটকালি করেন। তাই বারবার ব্যর্থ হওয়ার পরও তিনি হাল ছাড়েননি। বরং কয়েকবারের চেষ্টার পর পছন্দমতো পাত্র জোগাড় করতে সমর্থ হয়েছেন। উদ্দীপকের 'ফুলের বিবাহ' গল্পেও ঘটকরূপী ভ্রমরকে দেখা যায়। সেখানেও ভ্রমর গোলাব আর মল্লিকা ফুলের বিয়ের ব্যবস্থা করেছে। দুই পরিবারকে বিয়ের জন্য রাজি করিয়েছে। ঘটক হলেন বিয়ের দূত। উদ্দীপকের গফুর মিয়া কিংবা 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের মধ্যস্থতায় দুই পরিবারের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে। সুতরাং এ থেকে বলা যায়, ঘটকরা টাকার বিনিময়ে কাজ করলেও বিয়ে সুসম্পন্ন করে তুলতে তাদের ভূমিকা থাকে অনেক বেশি। আমাদের স্বীকার করতেই হবে যে, গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষরাই বিয়ের অনুষ্ঠানকে সার্থক করে তোলে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর