"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।
উত্তর: উপযুক্ত পাত্রের হাতে মেয়েকে সমর্পণে ঘটকের সাহায্যের বিষয়টি থাকায় “উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে" মন্তব্যটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পের প্রধান চরিত্র হলো ক্ষুদ্র বৃক্ষ, যিনি কন্যাদায়গ্রস্ত পিতা। তিনি তার মেয়ে মল্লিকার জন্য উপযুক্ত বর খুঁজে বের করার চেষ্টা করেন এবং অবশেষে ঘটকের মধ্যস্থতায় একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন। লেখক তাঁর অসাধারণ দক্ষতায় গল্পটিকে বাস্তব ও জীবন্ত করে তুলেছেন। উদ্দীপকে বিনোদ মশাইয়ের বিয়ের যোগ্য মেয়ে নিয়ে চিন্তার বর্ণনা পাই। মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পেতে পিতা ব্যর্থ হন। এরপর মেয়ের জন্য উপযুক্ত পাত্রের খোঁজে তিনি ঘটকের সহযোগিতা নেন এবং শেষ পর্যন্ত মেয়েকে পাত্রস্থ করতে সমর্থ হন। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ে নিয়ে তার বাবা চিন্তিত। তার সেই চিন্তা থেকে মুক্ত করতে ঘটকের আবির্ভাব ঘটে। উদ্দীপকে মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ও ঘটকের মাধ্যমে সেই চিন্তা থেকে মুক্তি পেয়েছেন বিনোদ মশাই। 'ফুলের বিবাহ' গল্পেও উদ্দীপকের এই বিষয়টি প্রতিফলিত হয়েছে। এছাড়াও বিয়েতে যৌতুক, ঘটকের পাওনা, বিয়েবাড়ির নানা আয়োজন এবং বিয়েকে কেন্দ্র করে আনন্দ উৎসবের বর্ণনা দেওয়া, হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করো।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর