শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের গফুর মিয়ার সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের সাদৃশ্য রয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে ভ্রমরকে ঘটকের ভূমিকায় দেখা যায়। সে মল্লিকা ও গোলাবের মধ্যে বিয়ের সম্বন্ধ আনে। ভ্রমর এখানে মানুষের মতো স্বার্থপরতা ও আর্থিক লাভের কথা ভাবে, যা প্রকৃতির সরলতার সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করে। উদ্দীপকে ঘটকের চরিত্রে গফুর মিয়াকে দেখা যায়, যিনি বিয়ের সম্বন্ধ নিয়ে মেয়ের বাড়িতে আসেন। একইভাবে ছেলের বাড়িতেও যান এবং উভয় পরিবারের পছন্দ এক হয়ে গেলে বিয়ের কাজ সমাধা করেন। এটার জন্য তাকে পারিশ্রমিক দিতে হয়। কারণ এটা তার পেশা। এই একই পেশার আরেকটি চরিত্রের সাক্ষাৎ পাই 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের মধ্যে। ভ্রমর মল্লিকা ফুলের জন্য পাত্রের সন্ধান নিয়ে আসে। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত গোলাব ও মল্লিকার মধ্যকার সামাজিক বন্ধন তৈরিতে একটি সক্রিয় চরিত্র হলো ভ্রমররাজ। তাই একথা বলা যায় যে, উদ্দীপকের গফুর মিয়া ও 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমর পেশাগত দিক থেকে সাদৃশ্য বজায় রাখে।

SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল

উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব…

উদ্দীপক

গফুর মিয়া হাজির হয়েছেন রামগোপালের বাড়ি। এর আগেও বহুবার এসেছেন তিনি। বহু নামিদামি পাত্র দেখিয়েছেন। কিন্তু পছন্দ না হওয়ায় ফিরে যেতে হয়েছে তাকে। অবশ্য এজন্য তাকে প্রতিবারই সম্মানি দেওয়া হয়েছে। এজন্যই তার এত গরজ। অবশেষে আজ রামগোপালের পাত্র পছন্দ হলো। কিছুদিনের মধ্যেই সারা বাড়িতে বিয়ে উপলক্ষ্যে আনন্দের মেলা বসল।

উত্তর

বিয়ের পাত্র হলো গোলাব।

উত্তর

যথাসময়ে বাহকের অনুপস্থিতির কারণেই বরপক্ষের বিপদ দেখা দিল। বরপক্ষ বিয়েবাড়ি যাবে। কিন্তু বাহক অনুপস্থিত। বাহকের বায়না নিয়েছিলেন বাতাস। তখন হুঁ-হুম করে অনেক মর্দানি করেছিলেন কিন্তু কাজের সময় তিনি কোথায় গেলেন, কেউ খুঁজে পায় না। তিনি যথাসময়ে সেখানে উপস্থিত ছিল না বলেই বরপক্ষ বিপদের মধ্যে পড়ে যায়।

উত্তর

উদ্দীপকের গফুর মিয়ার সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের সাদৃশ্য রয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে ভ্রমরকে ঘটকের ভূমিকায় দেখা যায়। সে মল্লিকা ও গোলাবের মধ্যে বিয়ের সম্বন্ধ আনে। ভ্রমর এখানে মানুষের মতো স্বার্থপরতা ও আর্থিক লাভের কথা ভাবে, যা প্রকৃতির সরলতার সঙ্গে বৈপরীত্য সৃষ্টি করে। উদ্দীপকে ঘটকের চরিত্রে গফুর মিয়াকে দেখা যায়, যিনি বিয়ের সম্বন্ধ নিয়ে মেয়ের বাড়িতে আসেন। একইভাবে ছেলের বাড়িতেও যান এবং উভয় পরিবারের পছন্দ এক হয়ে গেলে বিয়ের কাজ সমাধা করেন। এটার জন্য তাকে পারিশ্রমিক দিতে হয়। কারণ এটা তার পেশা। এই একই পেশার আরেকটি চরিত্রের সাক্ষাৎ পাই 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের মধ্যে। ভ্রমর মল্লিকা ফুলের জন্য পাত্রের সন্ধান নিয়ে আসে। বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত গোলাব ও মল্লিকার মধ্যকার সামাজিক বন্ধন তৈরিতে একটি সক্রিয় চরিত্র হলো ভ্রমররাজ। তাই একথা বলা যায় যে, উদ্দীপকের গফুর মিয়া ও 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমর পেশাগত দিক থেকে সাদৃশ্য বজায় রাখে।

উত্তর

বাঙালি সমাজে বিয়ের ক্ষেত্রে ঘটকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর বলে বিবেচিত হওয়ায় "গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে" মন্তব্যটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ের জন্য ঘটকের কাজ করেছে, ভ্রমর। বিয়েতে ঘটক একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকে। মূলত সে-ই দু'পক্ষের মধ্যে মধ্যস্থতা করে বিয়ের কাজ সম্পূর্ণ করে থাকে। এ গল্পে ঘটক হিসেবে এ কাজ সম্পন্ন করেছে ভ্রমর। উদ্দীপকের গফুর মিয়া টাকার বিনিময়ে ঘটকালি করেন। তাই বারবার ব্যর্থ হওয়ার পরও তিনি হাল ছাড়েননি। বরং কয়েকবারের চেষ্টার পর পছন্দমতো পাত্র জোগাড় করতে সমর্থ হয়েছেন। উদ্দীপকের 'ফুলের বিবাহ' গল্পেও ঘটকরূপী ভ্রমরকে দেখা যায়। সেখানেও ভ্রমর গোলাব আর মল্লিকা ফুলের বিয়ের ব্যবস্থা করেছে। দুই পরিবারকে বিয়ের জন্য রাজি করিয়েছে। ঘটক হলেন বিয়ের দূত। উদ্দীপকের গফুর মিয়া কিংবা 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের মধ্যস্থতায় দুই পরিবারের মধ্যে বিয়ে সম্পন্ন হয়েছে। সুতরাং এ থেকে বলা যায়, ঘটকরা টাকার বিনিময়ে কাজ করলেও বিয়ে সুসম্পন্ন করে তুলতে তাদের ভূমিকা থাকে অনেক বেশি। আমাদের স্বীকার করতেই হবে যে, গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষরাই বিয়ের অনুষ্ঠানকে সার্থক করে তোলে।
SSCবাংলা ১ম পত্রফুলের বিবাহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিনোদ মশাইয়ের মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ায় তার ঘুম হারাম হয়েছে। মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ না করে তার শান্তি নেই। অনেক পাত্র দেখলেন কিন্তু মেয়ের জন্য উপযুক্ত কাউকে বাছাই করতে তিনি ব্যর্থ হন। এজন্য ঘটকের সাহায্য নেন। ঘটক মেয়ের উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করেন। বিনোদ মশাই ঘটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক
কে মেয়ে দেখতে চাইল?
খ
"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।
ঘ
"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কে মেয়ে দেখতে চাইল?

কে মেয়ে দেখতে চাইল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিমুলের ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে সবাই কন্যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। বিয়েবাড়ি পৌঁছানোর সাথে সাথে কন্যাপক্ষের মেয়েরা গেট বন্ধ করে দাঁড়ায়। একজন বলে এক হাজার টাকা না দিলে যাইতে দিমু না। শিমুলের মামা বিরক্ত হয়ে বলে ওঠেন, টাকা কি গাং দিয়া ভাইসা আসে? টাকা দিতে পারব না। গেট ছাড়ো, নইলে বর নিয়া গেলাম। কন্যাপক্ষের একটি মেয়ে বলে, কী কিপ্টা মানুষরে, যান, টাকা লাগব না। লজ্জার খাতিরে বড় খালা তাদের হাতে পাঁচশ টাকা ধরিয়ে দেন। সবাই অত্যন্ত খুশি হয়ে বরকে বরণ করে নেয়।
ক
বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?
খ
মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়া হাজির হয়েছেন রামগোপালের বাড়ি। এর আগেও বহুবার এসেছেন তিনি। বহু নামিদামি পাত্র দেখিয়েছেন। কিন্তু পছন্দ না হওয়ায় ফিরে যেতে হয়েছে তাকে। অবশ্য এজন্য তাকে প্রতিবারই সম্মানি দেওয়া হয়েছে। এজন্যই তার এত গরজ। অবশেষে আজ রামগোপালের পাত্র পছন্দ হলো। কিছুদিনের মধ্যেই সারা বাড়িতে বিয়ে উপলক্ষ্যে আনন্দের মেলা বসল।
ক
বিয়ের পাত্র কে?
খ
বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'ফুলের বিবাহ' গল্পের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বিয়ের পাত্র কে?

বিয়ের পাত্র কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাশেম, সাহেবের একমাত্র মেয়ের বিয়ে। শৌখিন হাশেম সাহেব তাই সব ক্ষেত্রে সৌন্দর্যের ছোঁয়া দেখতে চান। বিয়ের কার্ড থেকে বাসার সিঁড়ি-প্রতিটি ক্ষেত্র তিনি শিল্পের ছোঁয়ায় ভরিয়ে তোলেন। কাঁচা ফুলের সমারোহে ভরিয়ে তোলেন প্রতিটি স্থান। আলপনায় ভরে ওঠে প্রতিটি মেঝে। 'বরপক্ষ অনেক খুশি হাশেম সাহেবের এই সৌন্দর্যবোধ দেখে। সবার মাঝে আনন্দের কোনো কমতি ছিল না হাশেম সাহেবের মেয়ের বিয়েতে।
ক
'ফুলের বিবাহ' গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্গত?
খ
"কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন।"- বাক্যটি বুঝিয়ে লেখো।
গ
উদ্দীপকের হাশেম সাহেবের মনোভাবের সঙ্গে ' ফুলের বিবাহ' গল্পের মিল কোথায়? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকে আমাদের সামনে মূর্ত করে তোলে।"-যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।কে মেয়ে দেখতে চাইল?"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।বিয়ের পাত্র কে?"উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকে আমাদের সামনে

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।