উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের আনুষ্ঠানিকতা ও আনন্দের বিষয়টি উপস্থাপিত হয়েছে। 'ফুলের বিবাহ' গল্পের নামকরণে একটি বিশেষ ব্যঙ্গ বা কৌতুক রয়েছে। এটি প্রচলিত বিয়ের প্রথাকে প্রকৃতির মাধ্যমে তুলে ধরে, যা এই রচনাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। উদ্দীপকে শিমুলের ভাই বিয়ে করতে এলে কন্যাপক্ষের কয়েকটি মেয়ে গেট আগলে দাঁড়ায়। কিছু টাকাও দাবি করে। এটা নিয়ে গেটে একপ্রকার বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। এটা আমাদের গ্রাম্য সমাজের বিয়ের চিরন্তন রূপ। আর বিয়ের এমনই আনন্দময় রূপ 'ফুলের বিবাহ' গল্পেও দেখা যায়। বরপক্ষ বিয়ের উদ্দেশ্যে যাত্রা করলে উচ্চিঙ্গড়া নহবৎ বাজানো শুরু করল, খদ্যোতরা ঝাড় ধরল, আকাশে তারাবাজি হলো ইত্যাদি ঘটনায় বিয়ে আনন্দ অনুষ্ঠানে পরিণত হয়েছে। বিয়েকে কেন্দ্র করে বিয়ের আগেই দুই পক্ষের এই আনন্দ, বায়না, বাকবিতণ্ডা ইত্যাদি প্রকাশ পেয়েছে উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর