"মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই যেন 'ফুলের বিবাহ' গল্পের মূল চেতনা।"- যুক্তিসহ বুঝিয়ে লেখো।
উত্তর: মৌরির মধ্যে সৃষ্ট মুগ্ধতা থেকে বলা যায়, "মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়ায় যেন ফুলের বিবাহ গল্পের মূল চেতনা" মন্তব্যটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পে হাস্যরসের মধ্য দিয়ে লেখক বিভিন্ন ফুলের নাম-গন্ধ-বর্ণের তারতম্য অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন। ফুল তার বিচিত্র বর্ণ, গন্ধের সমারোহে সবাইকে মুগ্ধ করে। প্রকৃতিকে বর্ণবৈচিত্র্যে সাজিয়ে মানুষকে করে তোলে আনন্দিত ও প্রফুল্লিত। উদ্দীপকের মৌরি বাবার সাথে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে গিয়ে ফুলের সমারোহ দেখে অভিভূত হয়। যেসব ফুলের নাম এতদিন সে শুনেছে, আজ নিজ চোখে সেগুলো দেখে খুবই আনন্দিত হয়েছে। সে অবশেষে সিদ্ধান্ত নিয়েছে বাড়ির আঙিনায় ছোট বাগান করার জন্য। 'ফুলের বিবাহ' গল্পে লেখক ফুলের যে বর্ণনা দিয়েছেন তা থেকে ফুলের প্রতি লেখকের মুগ্ধতা সম্পর্কে জানতে পারি। প্রতিটি ফুলের আলাদা আলাদা বৈশিষ্ট্য অনুযায়ী লেখক গল্পে সেগুলোর চরিত্র চিত্রণ করেছেন। ফুল যে শুধু ঘর সাজানো বা ব্যবহারের জন্য নয়, বরং তার প্রধান বৈশিষ্ট্য হলো মুগ্ধতা, লেখক তাই প্রকাশ করেছেন। উদ্দীপকে মৌরি ফুল দেখে মুগ্ধ হয়েছে এবং ফুলের প্রতি তার ভালোবাসা জন্মেছে। লেখক 'ফুলের বিবাহ' গল্পে ফুলের মুগ্ধতার বিষয়টির প্রতিই আলোকপাত করেছেন। তাই বলা যায়, মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই 'ফুলের বিবাহ' গল্পের মূল চেতনা।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"মৌরির মাঝে সৃষ্ট প্রতিক্রিয়াই যেন 'ফুলের বিবাহ' গল্পের মূল চেতনা।"…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর