উদ্দীপকের নাসিমা বেগমের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে?
উত্তর: উদ্দীপকের নাসিমা বেগমের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের ঘটক ভ্রমরের সাদৃশ্য রয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে লেখক মানুষের বিয়ে ও সামাজিক রীতি-নীতিকে প্রকৃতির রূপকে তুলে ধরতে গিয়ে বিভিন্ন চরিত্রের অবতারণা করেছেন। বাঙালি সংস্কৃতিতে বিয়ের জন্য মধ্যস্থকারী ঘটকের দরকার হয়। ফুলের বিয়ে দিতে গিয়ে লেখক ভ্রমরকে ঘটক হিসেবে বিবেচনা করেছেন। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা-কলি ও গোলাবের সম্বন্ধের মধ্যস্থতাকারী ঘটকরাজ ভ্রমর। ফুল সমাজে ঘটক হিসেবে ভ্রমরের রয়েছে ব্যাপক সুনাম। অসাধারণ কৌশলে গুনগুন আওয়াজে ভ্রমর তার ঘটকালি সম্পাদন করেছে। উচ্চবংশীয় গোলাবের সঙ্গে ভ্রমরের দক্ষতার গুণে মল্লিকা ফুলের বিয়ে হয়। তবে ঘটক এজন্য তার পারিশ্রমিক হিসেবে মধু নিয়েছে। উদ্দীপকের নাসিমা বেগম অল্প বয়সে স্বামী হারিয়ে ঘটকের কাজ নিয়েছেন। গ্রামের বিবাহযোগ্য মেয়েদের বাড়িতে গিয়ে তিনি কন্যার পিতাদের সৎ পাত্রের সন্ধান দিয়ে সম্বন্ধ স্থাপনে সহায়তা করেন। তবে এজন্য তিনি পারিশ্রমিক হিসেবে শাড়ি কাপড় ও নগদ অর্থসম্পদ গ্রহণ করেন। সুতরাং নাসিমা বেগমের ঘটকালির সাথে 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের ঘটকালির সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
উদ্দীপকের নাসিমা বেগমের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর