"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিষয়টি বাঙালি সংস্কৃতির একটা অংশ ধারণ করেছে।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: আবহমান বাংলার চিরায়ত রূপে বাঙালি নারী লজ্জাশীল ও সংযমের এক অনন্য পরিচয় বহন করায় "উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিষয়টি বাঙালি সংস্কৃতির একটা অংশ ধারণ করেছে" মন্তব্যটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পে ফুটে উঠেছে বাঙালি গার্হস্থ্য জীবনের একটি অনুষ্ঠানের কথা। এই বিয়ের অনুষ্ঠান বাঙালি জীবনের অপরিহার্য অংশ। এই বিয়েকে কেন্দ্র করে বাঙালিরা বিভিন্ন রীতিনীতি, আচার-অনুষ্ঠান পালন করে থাকে। যার পূর্ণাঙ্গ চিত্র প্রস্ফুটিত হয়ে উঠেছে এ গল্পে। উদ্দীপকে বিয়ের কনে দেখার চিত্র দেখতে পাই। বর কনে দেখতে এসেছে। মেয়েকে সাজসজ্জায় সুশোভিত করে বরের সামনে বসানো হয়েছে। কিন্তু লজ্জাশীলা বাঙালি নারী ভয়ে, লজ্জায় আড়ষ্ট হয়ে নীরব থেকেছে। আর লজ্জা, ভয় দূর করার জন্য তার শুভাকাঙ্ক্ষী পেছন থেকে তাকে নানাভাবে সাহায্য করেছে। কনে দেখার এই চিরায়ত রীতি এখানে নতুন নয়। বরং বাঙালি সমাজে এই প্রথা অনেক পুরানো। 'ফুলের বিবাহ' গল্পেও এই চিরায়ত রীতির দেখা পাওয়া যায়। সেটা হলো বিয়ের পূর্বে কনে দেখার রীতি। এখানেও পুষ্পের অন্তরালে শিল্পসত্য হিসেবে ফুটে ওঠা বাঙালি নারীর লজ্জাশীলা রূপ প্রত্যক্ষ করি। মল্লিকা ফুল যেন বাঙালি কনের প্রতিনিধি হয়ে ধরা দিয়েছে। উপর্যুক্ত আলোচনা শেষে তাই বলা যায়, বাঙালির বিভিন্ন সংস্কৃতির একটা বিশেষ অংশ কনে দেখা ও চিরচেনা বাঙালি কন্যার লজ্জাশীলতার চিত্র উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পটি ধারণ করেছে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিষয়টি বাঙালি সংস্কৃতির একটা অংশ ধা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর