উদ্দীপকের মৌরির ভালোলাগার বিষয়ের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মৌরির ভালোলাগার বিষয়টি অর্থাৎ ফুল-ফল গাছের সমারোহের বিষয়টি 'ফুলের বিবাহ' গল্পের ফুলগাছ ও ফুলের সমাহারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'ফুলের বিবাহ' গল্পে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনের রূপকে উপস্থাপন করেছেন। মানুষের জীবন ও সমাজের গল্প বলতে গিয়ে লেখক প্রতীকায়িতভাবে তুলে ধরেছেন প্রকৃতির বিভিন্ন রকম ফুলের কথা। প্রকৃতির অজস্র ফুল-ফলের সমারোহ তাদের রূপ-রস-গন্ধের বৈচিত্র্যে মানুষকে আনন্দিত করে তোলে। উদ্দীপকের মৌরি একদিন তার বাবার কাছে বায়না ধরে বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যাওয়ার। সেখানে গিয়ে সে নানা জাতের ফুল-ফলের গাছের সমারোহ দেখে অভিভূত হয়। দীর্ঘদিন যেসব ফুল-ফলের নাম শুনেছে সেগুলো আজ নিজ চোখে দেখে সে খুবই আনন্দিত হয়। সে বাড়ির আঙিনায় ছোট্ট একটি বাগান করার সিদ্ধান্ত নেয়। তার এই ভালো লাগার বিষয়টি 'ফুলের বিবাহ' গল্পেও খানিকটা খুঁজে পাওয়া যায়। এই গল্পের মাধ্যমে বিভিন্ন ফুলগাছ ও ফুলের পরিচয় জানা যায়। তাই বলা যায় যে, উদ্দীপকের মৌরির ভালোলাগা 'ফুলের বিবাহ' গল্পের ফুলগাছ ও ফুলের সমারোহের দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
উদ্দীপকের মৌরির ভালোলাগার বিষয়ের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর