উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টির প্রতিনিধিত্ব করছে?- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের কন্যাদায়গ্রস্ত পিতার মানসিক অবস্থার প্রতিনিধিত্ব করছে। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ে প্রসঙ্গে উঠে এসেছে যৌতুকপ্রথার কথা। আমাদের সমাজে প্রচলিত এই প্রথা কন্যাদায়গ্রস্ত পিতার জীবনযাপন দুর্বিষহ করে তোলে। লেখক ফুলের বিয়ে দিতে গিয়েও প্রচলিত এ যৌতুকের কথা তুলে ধরছেন। উদ্দীপকে মেয়ের বাবা চাহিদামতো মেয়ের বর খুঁজে পাচ্ছেন না। কারণ অনেক বেশি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তার নেই। তাই তিনি কেবলই সবুর করছেন। 'ফুলের বিবাহ' গল্পেও অনুরূপ চিত্র দেখতে পাই। দরিদ্র বাবার কয়েকজন বিবাহযোগ্য মেয়ে। তিনি উপযুক্ত যৌতুকের অভাবে মেয়েদের বিয়ে দিতে পারছেন না। তাই তিনি কেবল সবুর করছেন। ভালো পাত্র পেলেও তিনি মেয়ে বিয়ে দিতে পারছেন না। কারণ ভালো পাত্রের দেখা মিললেও সেখানে বাধা হয়ে দাঁড়ায় যৌতুক নামের হিংস্র ও লোভী হাঙরের, যা প্রত্যেক বাবার কপালে দুশ্চিন্তার রেখা ফুটিয়ে তোলে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টির প্রতিনিধিত্ব করছে?- ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর