"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে না পারলেও উৎসবের ভাবটি ধারণ করতে পেরেছে।"-বিশ্লেষণ করো।
উত্তর: 'ফুলের বিবাহ' গল্পের মল্লিকা ফুল ও গোলাপের বিয়ের আয়োজন ও উৎসবের দিকটির সাথে "উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে না পারলেও উৎসবের একটি ভাব ধারণ করতে পেরেছে" মন্তব্যটি যথাযথ। 'ফুলের বিবাহ' গল্পে প্রকৃতির অপরূপ সৃষ্টি ফুলের মধ্য দিয়ে লেখক বাস্তব জীবনকে উপস্থাপন করেছেন। বিভিন্ন ফুলের নাম-গন্ধ-বর্ণের তারতম্য ও বাঙালি গার্হস্থ্য জীবনের একটি পূর্ণাঙ্গ বিয়ের অনুষ্ঠানের চিত্র নিয়েই গড়ে উঠেছে এ গল্পটি। উদ্দীপকে একটি বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। পাত্র-পাত্রীর বিয়ে ঠিক হলে ঢাক-ঢোল পিটিয়ে শুরু হয় বিয়ের আয়োজন। বিয়েতে বরযাত্রীদের আগমন থেকে শুরু করে খাওয়া-দাওয়া, অতঃপর মালাবদল শেষে নববধূকে নিয়ে বরযাত্রীদের প্রস্থান সব মিলিয়ে আনন্দের ঘনঘটা। এই আনন্দের ঘনঘটা 'ফুলের বিবাহ' গল্পেও দেখা যায়। ঘটকের মাধ্যমে বিয়ে ঠিক হওয়া, যৌতুক সম্পর্কে কথা বলা, বিয়েবাড়িতে বরযাত্রীদের আগমন, সকলের বিয়ে উপলক্ষ্যে সাজগোজ করা, সেই সঙ্গে আছে রসিকতা ও হাসির ফোয়ারা। সব মিলিয়ে এক অপূর্ব আনন্দঘন পরিবেশ। 'ফুলের বিবাহ' রচনায় লেখক মল্লিকা ফুলের সাথে গোলাপের বিয়ে দিয়েছেন বাঙালি বিয়ের আনুষ্ঠানিকতার আদলে। তাই একথা বলা যায়, বিয়ের অনুষ্ঠান মানেই চারদিকে আনন্দের ধ্বনি। আর এই আনন্দ ছড়িয়ে পড়ে প্রতিটি বাঙালির মনেপ্রাণে। উদ্দীপকটি 'ফুলের বিবাহ' রচনার সম্পূর্ণ ভাব ধারণ করতে না পারলেও উৎসবের ভাবটি ধারণ করতে পেরেছে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করতে না পারলেও উৎ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর