শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক প্রতিফলন মাত্র।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর: "উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক প্রতিফলন মাত্র" উক্তিটি যথার্থ। কারণ উদ্দীপকে যোগ্য বর খোঁজার দিকটি প্রকাশ পেয়েছে যা আলোচ্য গল্পের একটি বিষয়। 'ফুলের বিবাহ' গল্পে প্রধান চরিত্র হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ, যিনি কন্যাদায়গ্রস্ত পিতা। তিনি তার মেয়ে মল্লিকার জন্য উপযুক্ত বর খুঁজে বের করার চেষ্টা করেন এবং অবশেষে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন। এই বিয়ের ধারাবাহিকতায় যৌতুকপ্রথাসহ একটি পূর্ণাঙ্গ বিয়ের চিত্র পাওয়া যায় এ গল্পে। 'ফুলের বিবাহ' গল্পে লেখক যৌতুকের পাশাপাশি বিভিন্ন ফুলের নাম, পরিচয়, গন্ধ, ফোটার সময় প্রভৃতির অন্তরালে বাঙালি মেয়েদের সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এমনিভাবে হাস্যরসের মাধ্যমে জীবনের অনেক বাস্তবতার ছবি এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বর-কনেকে কেন্দ্র করে বিভিন্ন সংস্কার, রসিক ঘটকের উপস্থিতিও বিদ্যমান রূপকের অন্তরালে। কিন্তু উদ্দীপকে শুধু একটি দিকই উপস্থিত হয়েছে। আর সেটা হলো যৌতুক এবং এর কুপ্রভাব। যৌতুক একজন কন্যাদায়গ্রস্ত বাবার জন্য কত কষ্টকর তা এখানে ফুটে উঠেছে। 'ফুলের বিবাহ' গল্পটি বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের সম্মিলনে একটি পূর্ণাঙ্গ গল্পে রূপ নিয়েছে। এখানে সমাজের নানা অসংগতি, হাসি-আনন্দ, বিরহ, অসহায়ত্ব সবকিছুর সংমিশ্রণ ঘটেছে। কিন্তু উদ্দীপকে মাত্র অসহায়ত্বের দিকটি ফুটে উঠেছে। তাই একথা বলা যায় যে, বিষয়বস্তুর বৃহৎ পরিসর বিবেচনায় উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক প্রতিফলন মাত্র।

SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক প্রতিফলন মাত্র।" উক্তিটির যথা…

উদ্দীপক

মেয়ের বয়স যে পনেরো, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই? না, দোষ নাই- বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক-ভাঙা পণ, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন- কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না।

উত্তর

'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ে ছিল।

উত্তর

গোলাব উচ্চ বংশের হওয়ায় তার গৌরব অধিক। জাতভেদ প্রথা আমাদের একটা সামাজিক সমস্যা। এই সমস্যা সমাজের প্রতিটি রন্দ্রে মিশে মানুষকে বিভক্ত করে দেয়। অর্থবিত্ত ও সামাজিক অবস্থানের ভিত্তিতে কেউ উচ্চ বংশের, কেউবা আবার নিম্ন বংশের। 'ফুলের বিবাহ' গল্প অনুসারে বংশগত বিচারে গোলাব ফুল হলো উচ্চ বংশের। তার রূপ ও রং অপূর্ব। আর তাই তার এত গৌরব। এখানে মানুষের বংশীয় গৌরবকে প্রতীকায়িত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের কন্যাদায়গ্রস্ত পিতার মানসিক অবস্থার প্রতিনিধিত্ব করছে। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ে প্রসঙ্গে উঠে এসেছে যৌতুকপ্রথার কথা। আমাদের সমাজে প্রচলিত এই প্রথা কন্যাদায়গ্রস্ত পিতার জীবনযাপন দুর্বিষহ করে তোলে। লেখক ফুলের বিয়ে দিতে গিয়েও প্রচলিত এ যৌতুকের কথা তুলে ধরছেন। উদ্দীপকে মেয়ের বাবা চাহিদামতো মেয়ের বর খুঁজে পাচ্ছেন না। কারণ অনেক বেশি যৌতুক দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তার নেই। তাই তিনি কেবলই সবুর করছেন। 'ফুলের বিবাহ' গল্পেও অনুরূপ চিত্র দেখতে পাই। দরিদ্র বাবার কয়েকজন বিবাহযোগ্য মেয়ে। তিনি উপযুক্ত যৌতুকের অভাবে মেয়েদের বিয়ে দিতে পারছেন না। তাই তিনি কেবল সবুর করছেন। ভালো পাত্র পেলেও তিনি মেয়ে বিয়ে দিতে পারছেন না। কারণ ভালো পাত্রের দেখা মিললেও সেখানে বাধা হয়ে দাঁড়ায় যৌতুক নামের হিংস্র ও লোভী হাঙরের, যা প্রত্যেক বাবার কপালে দুশ্চিন্তার রেখা ফুটিয়ে তোলে।

উত্তর

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক প্রতিফলন মাত্র" উক্তিটি যথার্থ। কারণ উদ্দীপকে যোগ্য বর খোঁজার দিকটি প্রকাশ পেয়েছে যা আলোচ্য গল্পের একটি বিষয়। 'ফুলের বিবাহ' গল্পে প্রধান চরিত্র হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ, যিনি কন্যাদায়গ্রস্ত পিতা। তিনি তার মেয়ে মল্লিকার জন্য উপযুক্ত বর খুঁজে বের করার চেষ্টা করেন এবং অবশেষে একটি ভালো সম্পর্ক স্থাপন করতে সক্ষম হন। এই বিয়ের ধারাবাহিকতায় যৌতুকপ্রথাসহ একটি পূর্ণাঙ্গ বিয়ের চিত্র পাওয়া যায় এ গল্পে। 'ফুলের বিবাহ' গল্পে লেখক যৌতুকের পাশাপাশি বিভিন্ন ফুলের নাম, পরিচয়, গন্ধ, ফোটার সময় প্রভৃতির অন্তরালে বাঙালি মেয়েদের সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এমনিভাবে হাস্যরসের মাধ্যমে জীবনের অনেক বাস্তবতার ছবি এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বর-কনেকে কেন্দ্র করে বিভিন্ন সংস্কার, রসিক ঘটকের উপস্থিতিও বিদ্যমান রূপকের অন্তরালে। কিন্তু উদ্দীপকে শুধু একটি দিকই উপস্থিত হয়েছে। আর সেটা হলো যৌতুক এবং এর কুপ্রভাব। যৌতুক একজন কন্যাদায়গ্রস্ত বাবার জন্য কত কষ্টকর তা এখানে ফুটে উঠেছে। 'ফুলের বিবাহ' গল্পটি বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের সম্মিলনে একটি পূর্ণাঙ্গ গল্পে রূপ নিয়েছে। এখানে সমাজের নানা অসংগতি, হাসি-আনন্দ, বিরহ, অসহায়ত্ব সবকিছুর সংমিশ্রণ ঘটেছে। কিন্তু উদ্দীপকে মাত্র অসহায়ত্বের দিকটি ফুটে উঠেছে। তাই একথা বলা যায় যে, বিষয়বস্তুর বৃহৎ পরিসর বিবেচনায় উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক প্রতিফলন মাত্র।
SSCবাংলা ১ম পত্রফুলের বিবাহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিনোদ মশাইয়ের মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ায় তার ঘুম হারাম হয়েছে। মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ না করে তার শান্তি নেই। অনেক পাত্র দেখলেন কিন্তু মেয়ের জন্য উপযুক্ত কাউকে বাছাই করতে তিনি ব্যর্থ হন। এজন্য ঘটকের সাহায্য নেন। ঘটক মেয়ের উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করেন। বিনোদ মশাই ঘটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক
কে মেয়ে দেখতে চাইল?
খ
"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।
ঘ
"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কে মেয়ে দেখতে চাইল?

কে মেয়ে দেখতে চাইল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিমুলের ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে সবাই কন্যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। বিয়েবাড়ি পৌঁছানোর সাথে সাথে কন্যাপক্ষের মেয়েরা গেট বন্ধ করে দাঁড়ায়। একজন বলে এক হাজার টাকা না দিলে যাইতে দিমু না। শিমুলের মামা বিরক্ত হয়ে বলে ওঠেন, টাকা কি গাং দিয়া ভাইসা আসে? টাকা দিতে পারব না। গেট ছাড়ো, নইলে বর নিয়া গেলাম। কন্যাপক্ষের একটি মেয়ে বলে, কী কিপ্টা মানুষরে, যান, টাকা লাগব না। লজ্জার খাতিরে বড় খালা তাদের হাতে পাঁচশ টাকা ধরিয়ে দেন। সবাই অত্যন্ত খুশি হয়ে বরকে বরণ করে নেয়।
ক
বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?
খ
মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়া হাজির হয়েছেন রামগোপালের বাড়ি। এর আগেও বহুবার এসেছেন তিনি। বহু নামিদামি পাত্র দেখিয়েছেন। কিন্তু পছন্দ না হওয়ায় ফিরে যেতে হয়েছে তাকে। অবশ্য এজন্য তাকে প্রতিবারই সম্মানি দেওয়া হয়েছে। এজন্যই তার এত গরজ। অবশেষে আজ রামগোপালের পাত্র পছন্দ হলো। কিছুদিনের মধ্যেই সারা বাড়িতে বিয়ে উপলক্ষ্যে আনন্দের মেলা বসল।
ক
বিয়ের পাত্র কে?
খ
বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'ফুলের বিবাহ' গল্পের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বিয়ের পাত্র কে?

বিয়ের পাত্র কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।কে মেয়ে দেখতে চাইল?"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।বিয়ের পাত্র কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।