শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের একটিমাত্র বিষয়কে প্রকাশ করে”- মন্তব্যটি বিচার করো।

উত্তর: ভ্রমর রাজের ঘটকের দায়িত্ব পালনের একটি মাত্র বিষয় প্রকাশ পাওয়ায় "উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের একটিমাত্র বিষয়কে প্রকাশ করে" মন্তব্যটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পে লেখক মল্লিকা ফুলের বিয়ের যোগ্য কলির জন্য বাঙালি সংস্কৃতিতে প্রচলিত সমস্ত রীতিনীতি মেনে সামনে অগ্রসর হয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই বর-কনের সাথে সাথে বিয়েতে যুক্ত তাদের পরিবার, পাড়া-প্রতিবেশী, ঘটক সবার কথাই উঠে এসেছে এ গল্পে। 'ফুলের বিবাহ' গল্পে কন্যাভারগ্রস্ত মল্লিকাবৃক্ষ পাত্র নির্বাচনের চিন্তায় উদ্বিগ্ন। পাত্র হিসেবে কেউ বংশীয় কারণে, কেউ রাগ-দেমাগের কারণে অসামঞ্জস্যপূর্ণ। এমন সময় ঘটক ভ্রমর তার চিন্তা লাঘব করে দেয়। তবে ঘটক পারিশ্রমিক হিসেবে মধু নেওয়ার কথাও স্পষ্ট করেছে। ভ্রমরের মতো উদ্দীপকের নাসিমা বেগমও অল্প বয়সে স্বামী হারিয়ে পেশা হিসেবে তিনি ঘটকালিকে বেছে নেন। কন্যাভারগ্রস্ত পিতামাতাকে সৎপাত্রের সন্ধান দিয়ে সম্বন্ধ করতে সাহায্য করেন। এর বিনিময়ে তিনি নগদ অর্থ ও শাড়ি পারিশ্রমিক নেন। উদ্দীপকের নাসিমা বেগমের 'কর্মকাণ্ডে 'ফুলের বিবাহ' গল্পের ঘটক ভ্রমরের কর্মকাণ্ডের দিকটি ফুটে উঠেছে, যা এ গল্পের একটিমাত্র দিক। এছাড়া এ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাত্র-পাত্রী মল্লিকা ফুল ও গোলাবের বিয়ের অনুষ্ঠান, সাজসজ্জা, দায়িত্বপ্রাপ্ত পতঙ্গ মৌমাছি, পিঁপড়া, জোনাকির বিষয়, মল্লিকাবৃক্ষের প্রতিবেশী যূথী, মৌরী, গন্ধরাজ, রজনিগন্ধা, বরযাত্রী জবা ফুলের বংশ ইত্যাদি প্রসঙ্গ উপস্থাপন করেছেন, যা উদ্দীপকে অনুপস্থিত। বঙ্কিমচন্দ্রের দিব্যকর্ণপ্রাপ্তির কথা, নসীবাবুর মেয়ে কুসুমলতার প্রসঙ্গও উদ্দীপকে নেই। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের একটিমাত্র বিষয়কে প্রকাশ করে।

SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের একটিমাত্র বিষয়কে প্রকাশ করে”- মন্তব…

উদ্দীপক

রহনপুর গ্রামের মেয়ে নাসিমা বেগম। ছোটবেলায় স্বামী মারা যাওয়ায় আর শ্বশুরবাড়ি তার যাওয়া হয়নি। মাঝবয়সি এই মহিলা এখন ঘটকালির কাজ করেন। গ্রামের বিবাহযোগ্য মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে কন্যার পিতাকে সুপাত্রের সন্ধান দেন এবং বিবাহ সম্বন্ধ স্থাপন করতে সাহায্য করেন। এজন্য তিনি অবশ্য কন্যার পিতার কাছ থেকে শাড়ি কাপড় ও অর্থসম্পদ গ্রহণ করেন।

উত্তর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নসীবাবুর বাগানে বসে একটি বিবাহ দেখলেন।

উত্তর

স্থলপদ্মকে উদ্যানের রাজা বলা হয়েছে, কারণ তার ঘর খুব উঁচু। 'ফুলের বিবাহ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি হাস্যরসাত্মক রচনা। বিবাহের মাস বৈশাখের প্রথম দিনে নসীবাবুর বাগানে বসে লেখক কল্পনায় ফুলের বিয়ে দেখেছেন। সেখানে মল্লিকা ফুলের বিয়ের জন্য উদ্যানের রাজা স্থলপদ্মের সাথে সম্বন্ধের কথা বলা হচ্ছিল। তবে স্থলপদ্ম অনেক বড়ো ঘর বা উচ্চবংশীয় ফুল। তাই স্থলপদ্মের সাথে মল্লিকা ফুলের বিয়ে হয়নি। আসলে এখানে স্থলপদ্মকে ফুলের মধ্যে উচ্চ শ্রেণির বিবেচনা করা হয়েছে। বুনো ফুলের মতো অনাদর-অবহেলায় বড় নয়। তাই স্থলপদ্মকে উদ্যানের রাজা বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের নাসিমা বেগমের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের ঘটক ভ্রমরের সাদৃশ্য রয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে লেখক মানুষের বিয়ে ও সামাজিক রীতি-নীতিকে প্রকৃতির রূপকে তুলে ধরতে গিয়ে বিভিন্ন চরিত্রের অবতারণা করেছেন। বাঙালি সংস্কৃতিতে বিয়ের জন্য মধ্যস্থকারী ঘটকের দরকার হয়। ফুলের বিয়ে দিতে গিয়ে লেখক ভ্রমরকে ঘটক হিসেবে বিবেচনা করেছেন। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা-কলি ও গোলাবের সম্বন্ধের মধ্যস্থতাকারী ঘটকরাজ ভ্রমর। ফুল সমাজে ঘটক হিসেবে ভ্রমরের রয়েছে ব্যাপক সুনাম। অসাধারণ কৌশলে গুনগুন আওয়াজে ভ্রমর তার ঘটকালি সম্পাদন করেছে। উচ্চবংশীয় গোলাবের সঙ্গে ভ্রমরের দক্ষতার গুণে মল্লিকা ফুলের বিয়ে হয়। তবে ঘটক এজন্য তার পারিশ্রমিক হিসেবে মধু নিয়েছে। উদ্দীপকের নাসিমা বেগম অল্প বয়সে স্বামী হারিয়ে ঘটকের কাজ নিয়েছেন। গ্রামের বিবাহযোগ্য মেয়েদের বাড়িতে গিয়ে তিনি কন্যার পিতাদের সৎ পাত্রের সন্ধান দিয়ে সম্বন্ধ স্থাপনে সহায়তা করেন। তবে এজন্য তিনি পারিশ্রমিক হিসেবে শাড়ি কাপড় ও নগদ অর্থসম্পদ গ্রহণ করেন। সুতরাং নাসিমা বেগমের ঘটকালির সাথে 'ফুলের বিবাহ' গল্পের ভ্রমরের ঘটকালির সাদৃশ্য রয়েছে।

উত্তর

ভ্রমর রাজের ঘটকের দায়িত্ব পালনের একটি মাত্র বিষয় প্রকাশ পাওয়ায় "উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের একটিমাত্র বিষয়কে প্রকাশ করে" মন্তব্যটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পে লেখক মল্লিকা ফুলের বিয়ের যোগ্য কলির জন্য বাঙালি সংস্কৃতিতে প্রচলিত সমস্ত রীতিনীতি মেনে সামনে অগ্রসর হয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই বর-কনের সাথে সাথে বিয়েতে যুক্ত তাদের পরিবার, পাড়া-প্রতিবেশী, ঘটক সবার কথাই উঠে এসেছে এ গল্পে। 'ফুলের বিবাহ' গল্পে কন্যাভারগ্রস্ত মল্লিকাবৃক্ষ পাত্র নির্বাচনের চিন্তায় উদ্বিগ্ন। পাত্র হিসেবে কেউ বংশীয় কারণে, কেউ রাগ-দেমাগের কারণে অসামঞ্জস্যপূর্ণ। এমন সময় ঘটক ভ্রমর তার চিন্তা লাঘব করে দেয়। তবে ঘটক পারিশ্রমিক হিসেবে মধু নেওয়ার কথাও স্পষ্ট করেছে। ভ্রমরের মতো উদ্দীপকের নাসিমা বেগমও অল্প বয়সে স্বামী হারিয়ে পেশা হিসেবে তিনি ঘটকালিকে বেছে নেন। কন্যাভারগ্রস্ত পিতামাতাকে সৎপাত্রের সন্ধান দিয়ে সম্বন্ধ করতে সাহায্য করেন। এর বিনিময়ে তিনি নগদ অর্থ ও শাড়ি পারিশ্রমিক নেন। উদ্দীপকের নাসিমা বেগমের 'কর্মকাণ্ডে 'ফুলের বিবাহ' গল্পের ঘটক ভ্রমরের কর্মকাণ্ডের দিকটি ফুটে উঠেছে, যা এ গল্পের একটিমাত্র দিক। এছাড়া এ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাত্র-পাত্রী মল্লিকা ফুল ও গোলাবের বিয়ের অনুষ্ঠান, সাজসজ্জা, দায়িত্বপ্রাপ্ত পতঙ্গ মৌমাছি, পিঁপড়া, জোনাকির বিষয়, মল্লিকাবৃক্ষের প্রতিবেশী যূথী, মৌরী, গন্ধরাজ, রজনিগন্ধা, বরযাত্রী জবা ফুলের বংশ ইত্যাদি প্রসঙ্গ উপস্থাপন করেছেন, যা উদ্দীপকে অনুপস্থিত। বঙ্কিমচন্দ্রের দিব্যকর্ণপ্রাপ্তির কথা, নসীবাবুর মেয়ে কুসুমলতার প্রসঙ্গও উদ্দীপকে নেই। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের একটিমাত্র বিষয়কে প্রকাশ করে।
SSCবাংলা ১ম পত্রফুলের বিবাহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিনোদ মশাইয়ের মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ায় তার ঘুম হারাম হয়েছে। মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ না করে তার শান্তি নেই। অনেক পাত্র দেখলেন কিন্তু মেয়ের জন্য উপযুক্ত কাউকে বাছাই করতে তিনি ব্যর্থ হন। এজন্য ঘটকের সাহায্য নেন। ঘটক মেয়ের উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করেন। বিনোদ মশাই ঘটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক
কে মেয়ে দেখতে চাইল?
খ
"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।
ঘ
"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কে মেয়ে দেখতে চাইল?

কে মেয়ে দেখতে চাইল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিমুলের ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে সবাই কন্যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। বিয়েবাড়ি পৌঁছানোর সাথে সাথে কন্যাপক্ষের মেয়েরা গেট বন্ধ করে দাঁড়ায়। একজন বলে এক হাজার টাকা না দিলে যাইতে দিমু না। শিমুলের মামা বিরক্ত হয়ে বলে ওঠেন, টাকা কি গাং দিয়া ভাইসা আসে? টাকা দিতে পারব না। গেট ছাড়ো, নইলে বর নিয়া গেলাম। কন্যাপক্ষের একটি মেয়ে বলে, কী কিপ্টা মানুষরে, যান, টাকা লাগব না। লজ্জার খাতিরে বড় খালা তাদের হাতে পাঁচশ টাকা ধরিয়ে দেন। সবাই অত্যন্ত খুশি হয়ে বরকে বরণ করে নেয়।
ক
বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?
খ
মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়া হাজির হয়েছেন রামগোপালের বাড়ি। এর আগেও বহুবার এসেছেন তিনি। বহু নামিদামি পাত্র দেখিয়েছেন। কিন্তু পছন্দ না হওয়ায় ফিরে যেতে হয়েছে তাকে। অবশ্য এজন্য তাকে প্রতিবারই সম্মানি দেওয়া হয়েছে। এজন্যই তার এত গরজ। অবশেষে আজ রামগোপালের পাত্র পছন্দ হলো। কিছুদিনের মধ্যেই সারা বাড়িতে বিয়ে উপলক্ষ্যে আনন্দের মেলা বসল।
ক
বিয়ের পাত্র কে?
খ
বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'ফুলের বিবাহ' গল্পের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বিয়ের পাত্র কে?

বিয়ের পাত্র কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।কে মেয়ে দেখতে চাইল?"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।বিয়ের পাত্র কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।