"ঘরে মধু কত?” এখানে মধু দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: "ঘরে মধু কত?”- এখানে মধু দ্বারা সম্পদের বা যৌতুকের পরিমাণ বোঝানো হয়েছে। আমাদের সমাজে অনেক সময় মেয়ের বিয়ের জন্য বংশ, ধর্ম, সভ্যতার পাশাপাশি মেয়ের বাবার যে বিষয়টির প্রতি একটু বেশি গুরুত্ব দেওয়া হয়, সেটি হলো তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ। মেয়ের 'জীবনের সুখ-দুঃখ অনেকটাই নির্ভর করে বাবার সম্পত্তির ওপর বা যৌতুক প্রদানের ওপর। অনেকটা প্রবাদের মধুর মতো- মধু যত বেশি, মিষ্টিও তত বেশি। অর্থাৎ মেয়ের জীবনের মিষ্টতা নির্ভর করে অনেকাংশে বাবার সম্পদের বা যৌতুক প্রদানের ওপর।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"ঘরে মধু কত?” এখানে মধু দ্বারা কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর