"উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকে আমাদের সামনে মূর্ত করে তোলে।"-যথার্থতা নিরূপণ করো।
উত্তর: প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানবহৃদয়ে উজ্জীবিত করার দিক থেকে "উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকে আমাদের সামনে মূর্ত করে তোলে" মন্তব্যটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পটি হলো প্রকৃতির সঙ্গে মানবজীবনের এক প্রতীকী রূপ। এখানে বঙ্কিমচন্দ্র প্রকৃতির বিভিন্ন উপাদানকে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, যার মধ্য দিয়ে ফুটে উঠেছে মানুষের বিচিত্র সৌন্দর্যবোধের কথা। 'ফুলের বিবাহ' গল্পটি লেখকের সৌন্দর্যবোধেরই পরিচায়ক। লেখক এখানে ফুলের বিবাহকে মানবসমাজে প্রচলিত বিবাহের অনুরূপ ব্যঞ্জনা প্রদান করেছেন। বিবাহের উদ্যোগ, সাজসজ্জা, মধ্যস্থতাকারী, পাত্র-পাত্রী সবই লেখকের কল্পিত সূক্ষ্ম সৌন্দর্যবোধের প্রতিমূর্তি। নসীবাবুর বাগানে বসে লেখক ফুল-পতঙ্গের মধ্যে সেই সৌন্দর্যবোধকেই দেখতে পেয়েছিলেন, যা মানবসমাজের আড়ালে থেকে যায়। উদ্দীপকের হাশেম সাহেবের মাঝেও সৌন্দর্যবোধের বিষয়টি ফুটে উঠেছে। তার একমাত্র মেয়ের বিয়েতে সবকিছুতে তিনি নান্দনিকতার ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন। . উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের লেখকের সৌন্দর্যবোধেরই পরিচায়ক। নসীবাবুর বাগানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে লেখক সেই সৌন্দর্যের পরিচয় পেয়েছেন। ফুল নিঃসন্দেহে সৌন্দর্যের প্রতীক। লেখক ফুলের মধ্য দিয়েই নিজের সৌন্দর্যচেতনা ফুটিয়ে তুলেছেন অভিনব কৌশলে। ফুল-পতঙ্গকে লেখক মানবীয় চেতনায় উদ্বুদ্ধ করে সমাজের অংশ হিসেবে উপস্থাপন করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকেই আমাদের সামনে মূর্ত করে তোলে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর