শেয়ারFacebookWhatsApp

'মোবাইল মার্ট' বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের গুণাবলির প্রতি গুরুত্ব দিয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: 'মোবাইল মার্ট' বিক্রয়কর্মী নিয়োগে শারীরিক গুণাবলির প্রতি গুরুত্ব দিয়েছেন। একটি কোম্পানি তার পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন দিক বিচার- বিশ্লেষণ করে বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে থাকেন। একজন বিক্রয়কর্মীর পাঁচ ধরনের গুণাবলি থাকে; যেমন : শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও পেশাগত গুণাবলি। শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত বিষয়াদি হলো : ভালো স্বাস্থ্য, সৌন্দর্য, কণ্ঠস্বর, পরিচ্ছন্নতা, ভাবভঙ্গি ইত্যাদি । এছাড়া হাসি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি শারীরিক গুণাবলির অংশ। উদ্দীপকের মোবাইল মার্ট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের বিক্রয়কার্য পরিচালনার জন্য বেশ কয়েকজন স্মার্ট ও সুদর্শন তরুণী নিয়োগ দেন। কোম্পানির পণ্য সম্পর্কে ভালো ধারণা প্রদানের জন্য একজন বিক্রয়কর্মীর স্মার্ট হওয়া প্রয়োজন। তাছাড়া ক্রেতারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে বিক্রয়কর্মীকে সেগুলোর উত্তর দক্ষতার সাথে প্রদান করতে হয়। আর সুন্দর চেহারার প্রতি মানুষের স্বাভাবিকভাবেই আকর্ষণ থাকে। মোবাইল মার্ট কোম্পানিও সে কাজটি করেছে। বিক্রয়কর্মীর এ ধরনের গুণাবলি শারীরিক গুণের অন্তর্ভুক্ত। তাই বলা যায় 'মোবাইল মার্ট' বিক্রয়কর্মী নিয়োগে শারীরিক গুণাবলির প্রতি গুরুত্ব দিয়েছেন।

HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল

'মোবাইল মার্ট' বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের গুণাবলির প্রতি গুরুত্…

উদ্দীপক

'মোবাইল মার্ট' ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের স্টলে বিক্রয়কার্য পরিচালনার জন্য বেশ কয়েকজন স্মার্ট ও সুদর্শন তরুণী নিয়োগ দেন। নিয়োগদানের পর বিক্রয়কার্যে পারদর্শী করে তোলার জন্য কয়েক দিনের প্রশিক্ষণও প্রদান করেন। ফলে স্টলে আগত ক্রেতাদের কোম্পানির আদর্শ, পণ্য সম্পর্কিত ধারণা ও ব্যবহার বিধি সাবলীলভাবে উপস্থাপন করে প্রকৃত ক্রেতায় পরিণত করতে সক্ষম হন। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে তাদেরকে স্থায়িভাবে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Comilla · 2019

উত্তর

একজন উৎপাদনকারী যখন মধ্যস্থ কারবারিদের বাদ দিয়ে দেশের বিভিন্ন স্থানে নিজস্ব দোকান স্থাপনের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করে তখন তাকে বহুশাখা বিপণি বলে।

উত্তর

বিক্রয়কর্মী যেসব কলা-কৌশল ব্যবহার করে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে ঐসব কলা-কৌশলকে বিক্ৰয়িকতা বলে। বিক্রয়িকতা হচ্ছে পণ্য বা সেবা বিক্রয়ের কৌশল যা ব্যবহার করে বিক্রয়কর্মী পণ্য বিক্রয় করে। এটি হচ্ছে একটি বিশেষ জ্ঞান, বিদ্যা, প্রক্রিয়া বা কৌশল যার ফলে বিক্রয়কর্মী ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। এক্ষেত্রে ক্রেতার সামনে বিক্রয় কৌশল আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। এটি বিক্রয়কর্মীর একটি নিজস্ব শিল্পগুণ। তাই বলা হয়, বিক্রয়িকতা একটি সৃজনশীল প্রক্রিয়া।

উত্তর

'মোবাইল মার্ট' বিক্রয়কর্মী নিয়োগে শারীরিক গুণাবলির প্রতি গুরুত্ব দিয়েছেন। একটি কোম্পানি তার পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন দিক বিচার- বিশ্লেষণ করে বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে থাকেন। একজন বিক্রয়কর্মীর পাঁচ ধরনের গুণাবলি থাকে; যেমন : শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও পেশাগত গুণাবলি। শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত বিষয়াদি হলো : ভালো স্বাস্থ্য, সৌন্দর্য, কণ্ঠস্বর, পরিচ্ছন্নতা, ভাবভঙ্গি ইত্যাদি । এছাড়া হাসি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি শারীরিক গুণাবলির অংশ। উদ্দীপকের মোবাইল মার্ট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের বিক্রয়কার্য পরিচালনার জন্য বেশ কয়েকজন স্মার্ট ও সুদর্শন তরুণী নিয়োগ দেন। কোম্পানির পণ্য সম্পর্কে ভালো ধারণা প্রদানের জন্য একজন বিক্রয়কর্মীর স্মার্ট হওয়া প্রয়োজন। তাছাড়া ক্রেতারা বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে বিক্রয়কর্মীকে সেগুলোর উত্তর দক্ষতার সাথে প্রদান করতে হয়। আর সুন্দর চেহারার প্রতি মানুষের স্বাভাবিকভাবেই আকর্ষণ থাকে। মোবাইল মার্ট কোম্পানিও সে কাজটি করেছে। বিক্রয়কর্মীর এ ধরনের গুণাবলি শারীরিক গুণের অন্তর্ভুক্ত। তাই বলা যায় 'মোবাইল মার্ট' বিক্রয়কর্মী নিয়োগে শারীরিক গুণাবলির প্রতি গুরুত্ব দিয়েছেন।

উত্তর

উদ্দীপকের 'মোবাইল মার্ট'-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিক্রয়কর্মীদের বিক্রয়িকতায় সন্তুষ্ট হয়ে তাদের স্থায়ীভাবে চাকরি দেওয়ার সিদ্ধান্ত যৌক্তিক বলে আমি মনে করি। বিক্রয়কর্মীর জ্ঞান, কৌশল, বৃদ্ধি বা বিদ্যা কাজে লাগিয়ে ক্রেতা আকর্ষণ করার কৌশলই হলো বিক্ৰয়িকতা। বিক্রয়িকতার মাধ্যমে বিক্রয়কর্মীর শারীরিক, মানবিক, নৈতিক, পেশাগত, সামাজিক জ্ঞান প্রভৃতি গুণের প্রকাশ পায়৷ উদ্দীপকের 'মোবাইল মার্ট' আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের স্টলে কয়েকজন স্মার্ট ও সুন্দর তরুণী নিয়োগ দেয়। অতঃপর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে। ফলে তারা স্টলে আগত ক্রেতাদের কোম্পানির আদর্শ, পণ্য সম্পর্কিত ধারণা ও ব্যবহারবিধি সাবলিলভাবে উপস্থাপন করে তাদেরকে প্রকৃত ক্রেতায় পরিণত করতে সক্ষম হন। উদ্দীপকের 'মোবাইল মার্ট' প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মীরা তাদের সুদর্শন চেহারার মাধ্যমে সহজেই ক্রেতাদের আকর্ষণ করতে পেরেছে। তাছাড়া তাদের মিশুক স্বভাব ও মার্জিত আচরণের মাধ্যমে ক্রেতাদের মন জয় করতে পেরেছে। তাছাড়াও পেশাগত জ্ঞানের মাধ্যমে ক্রেতাদের কোম্পানি ও পণ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের পণ্যটি কিনতে উৎসাহিত করেছে। এভাবে তারা সম্ভাব্য ক্রেতাদেরকে বিক্রয়িকতা ও কর্মদক্ষতায় মুগ্ধ করে প্রকৃত ক্রেতায় পরিণত করতে সক্ষম হয়েছে। তাই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদেরকে স্থায়ীভাবে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা তারা দোকানের স্থায়ী বিক্রয়কর্মী হলে তাদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বৃদ্ধি পাবে। এতে তারা আরও দক্ষতার সাথে কাজ করতে পারবে। ফলে প্রতিষ্ঠানের বিক্রি, মুনাফা ও সুনাম বাড়বে। সুতরাং বলা যায়, 'মোবাইল মার্ট'-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত যৌক্তিক।
HSCMarketing 2nd PaperChapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ফ্যামিলি মার্ট' একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার বিক্রয়কর্মীদের সাহায্যে সরাসরি ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করে। প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে একজন ব্যক্তির পণ্যসংক্রান্ত জ্ঞানকে অধিক প্রাধান্য দিয়ে থাকে। ফলে গ্রাহকরাও বিক্রয়কর্মীর সহায়তায় সহজে পণ্য ক্রয় করে থাকে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক
নৈতিক গুণাবলি কী?
খ
বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।
গ
ফ্যামিলি মার্ট তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রমোশনের কোন কৌশলটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
ঘ
কর্মী নিয়োগের ক্ষেত্রে উদ্দীপক উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীর যে গুণাবলিকে প্রাধান্য দিয়েছে তার ধরন উল্লেখপূর্বক এর যথার্থতা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।

বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৈতিক গুণাবলি কী?

নৈতিক গুণাবলি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইমন একটি ফ্যাশন হাউজের বিক্রয়কর্মী। প্রতিষ্ঠানটি তাকে প্রতি মাসের বিক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দেয়। সে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি আন্তরিকতা ও অধ্যবসায়ের সাথে চেষ্টা করে। তাছাড়া তার মিশুক স্বভাব, মার্জিত ব্যবহার ও রসিকতাবোধ ভোক্তাদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করে। এর ফলে জনাব ইমন তার পেশায় সফল হয়েছেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক
ক্রেতা সন্তুষ্টি কী?
খ
"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।
গ
উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণাবলির অধিকারী? ব্যাখ্যা কর।
ঘ
পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্মীর গুণাবলির কতটুকু প্রভাব রয়েছে বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।

"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্রেতা সন্তুষ্টি কী?

ক্রেতা সন্তুষ্টি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সায়মন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানে তার কাজ হলো কোম্পানিতে উৎপাদিত পণ্যটি সম্পর্কে ক্রেতাদেরকে জানানো এবং পণ্য সম্পর্কে ক্রেতার মতামত জানা। কাজটি অনেক কষ্টসাধ্য হলেও সে এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং তার বিশ্বাস সে এখানে চরমভাবে সফলতা অর্জন করতে পারবে। [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
ক
ব্যক্তিক বিক্রয় কাকে বলে?
খ
বিক্রয়িকতা কী? আলোচনা কর।
গ
সায়মন পণ্য বিক্রয়ের জন্য যে সকল কলাকৌশল ব্যবহার করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বিক্রয়িকতা কী? আলোচনা কর।

বিক্রয়িকতা কী? আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কর্মী নিয়োগের ক্ষেত্রে উদ্দীপক উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীর যে গুণাবলিকে পফ্যামিলি মার্ট তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রমোশনের কোন কৌশলটি ব্যবহার করেছে? বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।নৈতিক গুণাবলি কী?পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্মীর গুণাবলির উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণাবলি"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।ক্রেতা সন্তুষ্টি কী?সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে? তোমার মতামতসায়মন পণ্য বিক্রয়ের জন্য যে সকল কলাকৌশল ব্যবহার করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত কবিক্রয়িকতা কী? আলোচনা কর।ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।