উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণাবলির অধিকারী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে ইমন বিক্রয়কর্মী হিসেবে মনস্তাত্ত্বিক গুণাবলির অধিকারী। একজন বিক্রয়কর্মীর যে সকল মানসিক গুণাবলি তার কর্মদক্ষতার উপর প্রভাব ফেলে তাকে মনস্তাত্ত্বিক গুণাবলি বলে। উদ্দীপকে জনাব ইমন একটি ফ্যাশন হাউজের বিক্রয়কর্মী। প্রতিষ্ঠানটি তাকে প্রতি মাসের বিক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দেয় সে লক্ষমাত্রা অর্জনের জন্য তিনি আন্তরিকতা ও অধ্যবসায়ের সাথে চেষ্টা করেন। এখানে জনাব ইমন তার কাজের প্রতি আন্তরিক এবং তার কাজটি অধ্যবসায়ের সাথে বার বার চেষ্টা করে যাচ্ছেন। তার এ সকল কাজ তিনি মনোবলের দিক প্রমাণ করে যা বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি প্রকাশ করে এবং তার কাজকে প্রভাবিত করে। অতএব এখানে বিক্রয়কর্মীর মনস্তাত্ত্বিক দিক ফুটে উঠে।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর