বিক্রয়িকতা কী? আলোচনা কর।
উত্তর: বিক্রয়কর্মী যে সকল কলাকৌশল ব্যবহার করে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে, ঐসব কলাকৌশলকে বিক্রয়িকতা বলে। বিক্রয়িকতা পণ্য বা সেবা বিক্রয়ের একটি কৌশল, যা বিক্রয়কর্মী কর্তৃক প্রয়োগ করা হয়। বিক্রয়িকতার উদ্দেশ্য হলো সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করা। এক্ষেত্রে বিক্রয়তব্য পণ্য, সেবা বা দোকান সম্পর্কে সম্ভাব্য ক্রেতার মনে আগ্রহ সৃষ্টি করা হয়। বিক্রয়িকতা ব্যক্তিক বিক্রয়ের (Personal selling) একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
বিক্রয়িকতা কী? আলোচনা কর।
উত্তর