সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে? তোমার মতামত দাও।
উত্তর: সায়মনকে তার কাজে সফল হতে হলে তাকে আত্মবিশ্বাসী গুণ অর্জন করতে হবে। আত্মবিশ্বাস হলো সকল সাফল্যের চাবিকাঠি। আত্মবিশ্বাসের অভাব থাকলে একজন ব্যবসায়ীর পক্ষে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। আত্মবিশ্বাস ও দৃঢ়প্রত্যয় নিয়ে যে কোনো কাজ মনোযোগ সহকারে করতে থাকলে সাফল্য অবশ্যম্ভাবী। উদ্দীপকে সায়মন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানে তার কাজ হলো কোম্পানিতে উৎপাদিত পণ্যটি সম্পর্কে ক্রেতাদেরকে জানানো এবং পণ্য সম্পর্কে ক্রেতার মতামত জানা। কাজটি অনেক কষ্টসাধ্য হলেও সে এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং তার বিশ্বাস সে এখানে চরমভাবে সফলতা অর্জন করতে পারবে। সায়মনের মধ্যে সফলতা লাভের যে বিশ্বাস তৈরি হয়েছে তার মধ্যে বিদ্যমান আত্মবিশ্বাসের কারণে। কারণ আত্মবিশ্বাস হচ্ছে সাফল্যের চাবিকাঠি। কেননা কেউ যদি তার ব্যবসায় শুরু করার পর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তবে তার পক্ষে কখনোই ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। অথচ আত্মবিশ্বাস থাকলেই একজন ব্যবসায়ী প্রতিযোগিতা, সমালোচনা ও সমস্যাকে উপেক্ষা করতে সক্ষম হয়। তাই আমি মনে করি, সায়মনকে তার কাজে সফল হতে হলে তাকে আত্মবিশ্বাসী গুণ অর্জন করতে হবে।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর