পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্মীর গুণাবলির কতটুকু প্রভাব রয়েছে বলে তুমি মনে কর?
উত্তর: বিক্রয়কর্মীর সামাজিক গুণাবলির কারণে জনাব ইমন ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে প্রভাবিত করেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে চলাফেরা ও মেলামেশার মাধ্যমে একজন বিক্রয়কর্মী যে সকল গুণাবলি অর্জন করেন তাকে বিক্রয়কর্মীর সামাজিক গুণাবলি বলে। উদ্দীপকে জনাব ইমন প্রথম থেকেই তার মনস্তাত্ত্বিক গুণাবলির মাধ্যমে আন্তরিকতার সাথে তার কাজ সম্পাদন করে আসছে। তাছাড়া তার মিশুক স্বভাবক, মার্জিত ব্যবহার ও রসিকতাবোধ ভোক্তাদের ব্যাপকভাবে আকৃষ্ট করে। এখানে জনাব ইমন এর পরবর্তী গুণাগুণগুলো সমাজ থেকে শিক্ষাগ্রহণের মাধ্যমে অর্জিত। তিনি সমাজের বিভিন্ন ধরনের মানুষের সাথে চলাফেরা করে এ ধরনের আচরণ অনুধাবন করেন যা তার বিপণনকার্যে প্রভাবিত করে। সামাজিক এ সকল গুণাবলি দ্বারা তিনি ক্রেতাদের আকৃষ্ট করেন। মানুষ সামাজিক জীব। সমাজের বিভিন্ন ধরনের ও বিভিন্ন স্তরের সাথে মানুষ বড় হয়। এ ধরনের সমাজের থেকে একজন বিক্রয়কর্মী কথোপকথন, যোগ্যতা, মার্জিত আদব কায়দা, সামাজিক মূল্যবোধ, রসিকতাবোধ, মিশুক স্বভাব ইত্যাদি অর্জন করে এবং প্রত্যেকটি আচরণ তার বিক্রয় কাজকে প্রভাবিত করে। তাই আমি মনে করি জনাব ইমানের এ সকল সামাজিক গুণাবলি তথা মিশুক স্বভাব, মার্জিত ব্যবহার, রসিকতাবোধ ভোক্তাদের ব্যাপকভাবে প্রভাবিত করে এবং এ সকল গুণাবলির মাধ্যমে তিনি তার পেশায় সফলতা অর্জন করেন।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর