বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।
উত্তর: একজন বিক্রয়কর্মী তার অসাধারণ ব্যবহার, গুণ এবং কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে পণ্য কিনতে প্ররোচিত করে প্রকৃত ক্রেতার রূপান্তর করলে তাকে বিক্রয়িকতা বলে। বিশ্বের অনেক বিপণন গবেষক, অধ্যাপক এবং বিশেষজ্ঞ বিক্রয়িকতাসংক্রান্ত বিষয়ে ভিন্ন মতামত প্রকাশ করেছেন। তাদের মধ্যে অনেকেই বিক্রয়িকতাকে শিক্ষালব্ধ আবার অনেকেই জন্মগত হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। আবার, কেউ কেউ বিক্রয়িকতাকে শিক্ষালব্ধ ও জন্মগত উভয় গুণের সমষ্টি বলে আখ্যায়িত করেছেন। বিক্রয়কর্মীর মধ্যে সাধারণত দুই ধরনের গুণ পরিলক্ষিত হয়। বিক্রয়িকতা শিক্ষালব্ধ এবং জন্মগত উভয় প্রকৃতিরই হয়। কেননা বিক্রয়কর্মীর মধ্যে উভয় প্রকার গুণই প্রত্যক্ষ করা যায়। বর্তমান সময়ে সব শ্রেণির প্রতিষ্ঠান বিক্রয়কর্মী নির্বাচনের সময় বিক্রয়কর্মীর শিক্ষালব্ধ গুণাবলির পাশাপাশি শারীরিক গুণাবলিও বিবেচনা করে থাকে। সর্বোপরি একজন বিক্রয়কর্মীর শুধু শিক্ষার জ্ঞান থাকলেই চলবে না, তার জন্মগত গুণগুলোও (যেগুলো ক্রেতাকে আকর্ষণ করে) থাকা আবশ্যক।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।
উত্তর