উদ্দীপকে বর্ণিত রিমার গুণাবলি বিক্রয়কর্মীর কোন শ্রেণির গুণাবলির আওতাভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত রিমার গুণাবলি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির অন্তর্গত। সফল বিক্রয়কর্মী হিসেবে প্রতিষ্ঠার জন্য একজন বিক্রয়কর্মীর কতকগুলো শারীরিক গুণাবলি থাকতে হয়। মূলত শারীরিক গুণাবলি জন্মগত এবং প্রকৃতিপ্রদত্ত হলেও শিক্ষা এবং অনুশীলনের মাধ্যমে এর কিছু কিছু উপাদান নিয়ন্ত্রণ করা যায়। উদ্দীপকের রিমা একজন বিক্রয়কর্মী। সে আকর্ষণীয় চেহারা, প্রখর দৃষ্টিশক্তি এবং শ্রবণশক্তির অধিকারী। তার এসব গুণ জন্মগত তথা প্রকৃতিপ্রদত্ত হওয়ায় এগুলো শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত। আবার তার পণ্যসংক্রান্ত জ্ঞান বিক্রয়কর্মীর বিশেষ গুণ হিসেবে গণ্য হবে। মোটকথা রিমার অধিকাংশ গুণ তার শরীরকেন্দ্রিক হওয়ায় এগুলোকে শারীরিক গুণ হিসেবে গণ্য করা যায়।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রিমার গুণাবলি বিক্রয়কর্মীর কোন শ্রেণির গুণাবলির আওত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর