ড্রিমে বিক্রয় প্রসারে কোন হাতিয়ারটি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ড্রিমে বিক্রয় প্রসারে ব্যক্তিক বিক্রয় হাতিয়ারটি ব্যবহৃত হয়েছে। পণ্যের প্রতি ক্রেতার মনোযোগ আকর্ষণ করে দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে তাৎক্ষণিক পণ্য বিক্রয়ের প্রচেষ্টাকে ব্যক্তিক বিক্রয় বলে। ক্রেতার মনোযোগ আকর্ষণের জন্য এটি একটি উৎকৃষ্ট হাতিয়ার। উদ্দীপকে 'ড্রিম' যশোরের একটি আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর। তারা দক্ষ ও অভিজ্ঞ বিক্রয়কর্মীর মাধ্যমে বিক্রয় কাজ সম্পন্ন করে থাকে। তাদের প্রত্যেকটি বিভাগ আলাদা আলাদা সাজানো থাকায় প্রত্যেক বিভাগে আলাদাভাবে বিক্রয়কর্মী নিয়োজিত থাকে। তাদের প্রতিষ্ঠানে কর্মরত একজন বিক্রয়কর্মী সাদিয়া। তিনি সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে ক্রেতাদের সাথে হাসিমুখে কথা বলে পণ্য বিক্রয়ের চেষ্টা করেন। এছাড়া পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদেরকে বিভিন্ন তথ্য দিয়েও সহায়তা করেন। অর্থাৎ ড্রিম এক্ষেত্রে তাদের বিক্রয় প্রসারে ব্যক্তিক বিক্রয় হাতিয়ারটি ব্যবহার করেই তাদের প্রতিষ্ঠানের পণ্যের সর্বোচ্চ বিক্রয় বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
ড্রিমে বিক্রয় প্রসারে কোন হাতিয়ারটি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর