প্রত্যক্ষ বিপণন জনপ্রিয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রত্যক্ষ বিপণন হলো মুখোমুখি ব্যক্তিগত বিক্রয় ব্যতীত একজন বিক্রেতা এবং একজন ব্যক্তিগত ক্রেতার মধ্যে সংগঠিত প্রত্যক্ষ যোগাযোগ। বর্তমান সময়ে প্রত্যক্ষ বিপণন পণ্যের বিপণনকারীর নিকট একটি ফলপ্রসূ মাধ্যম। কেননা এরূপ বিপণনের ফলে বিপণনকারী ক্রেতাদের সমস্যা চিহ্নিত করে প্রকৃত চাহিদা খুঁজে বের করতে পারে। ফলে পণ্য বিক্রয় এবং ক্রেতা সন্তুষ্টি সর্বোচ্চ হয়। সাধারণত সরাসরি যোগাযোগ, টেলিফোন, ক্যাটালগ, সরাসরি ডাক, সরাসরি সাড়া বিজ্ঞাপন, অনলাইন ইত্যাদি মাধ্যমে পণ্যের প্রত্যক্ষ বিপণন কার্য সম্পাদন হয়। মূলত এসব কারণেই প্রত্যক্ষ বিপণন সকলের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
প্রত্যক্ষ বিপণন জনপ্রিয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর