শেয়ারFacebookWhatsApp

বিক্রয়কর্মী সুমনের কোন গুণটি রাজনকে আকৃষ্ট করেছে? ব্যাখ্যা কর।

উত্তর: বিক্রয়কর্মী সুমনের সামাজিক গুণটি রাজনকে আকৃষ্ট করেছে। যেসব গুণ মানুষকে প্রকৃত সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে সেগুলো সামাজিক গুণ হিসেবে পরিচিত। সামাজিক আচরণ, মিশুক স্বভাব, কথা বলার যোগ্যতা, রসিকতাবোধ; মার্জিত আদব-কায়দা ইত্যাদি সামাজিক গুণ হিসেবে গণ্য হয়। এসব গুণ যদি একজন বিক্রয়কর্মীর মধ্যে পরিলক্ষিত হয় তাহলে তার বিক্রয়িকতার কাজ আরও সফল হয়। উদ্দীপকের সুমন সদ্য এমএ পাস করে একটি শপিং হাউজে চাকরি নেন। সেখানে রাজন নামের একজন ক্রেতা কিছু পণ্যসামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে তার কর্মরত শপিং হাউসে আসেন। রাজন সুমনের কথাবার্তায় এবং আচরণে মুগ্ধ হন। কিন্তু পণ্য সম্পর্কে ভালো জ্ঞান না থাকায় রাজন সেদিন কোনো পণ্য না কিনে ফিরে যান। পরবর্তীতে তার কথাবার্তা এবং আচরণে মুগ্ধ হওয়ায় আরেক দিন শপিং হাউসে এসে সুমনের সাথে দেখা করেন। এক্ষেত্রে সুমনের পণ্য সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও তার সামাজিক গুণাবলির কারণে রাজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছেন এবং অদূর ভবিষ্যতে রাজনকে একজন প্রকৃত ক্রেতায় রূপান্তর করতে পারবেন বলে আশা করা যায়।

HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল

বিক্রয়কর্মী সুমনের কোন গুণটি রাজনকে আকৃষ্ট করেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সুমন সদ্য এম.এ পাস করে একটি শপিং হাউজে বিক্রয়কর্মীর চাকরি নেন। রাজন নামের একজন ক্রেতা কিছু পণ্যসামগ্রী ক্রয় করতে সেখানে আসেন। সুমনের কথা-বার্তা এবং আচরণ বেশ আকর্ষণীয় হলেও পণ্য সম্পর্কে তেমন ধারণা না থাকায় রাজনকে তা ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন নি। কিন্তু কয়েকদিন পর রাজন আবার সেখানে যান এবং সুমনের কাছে পণ্যসামগ্রী সম্পর্কে জানতে চান। [ঢাকা বোর্ড ২০১৬]

উত্তর

বিক্রেতা ও সম্ভাব্য ক্রেতার মধ্যে প্রত্যক্ষ মুখোমুখি যোগাযোগকে ব্যক্তিক বিক্রয় বলে।

উত্তর

"বিক্রয় প্রসার নমনীয় কৌশল"- উক্তিটি সঠিক ও যথার্থ। পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্য বা সেবার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই বিক্রয় প্রসারের মূল লক্ষ্য। সাধারণত নমুনা বিতরণ, বিজ্ঞাপনী পণ্য, অর্থ ফেরত পদ্ধতি, মেলা ও প্রদর্শনী, চাড় প্রদান, ভাতা প্রদান, বিক্রয় সভা ইত্যাদি বিক্রয় প্রসারের কৌশল হিসেবে গণ্য হয়। তবে কোনো পণ্যের ক্ষেত্রে একসাথে একাধিক কৌশল অবলম্বন করা হয় না। প্রয়োজন ও অবস্থা বিবেচনায় যে কৌশলটি অধিক কার্যকর ভূমিকা রাখতে পারবে সে. কৌশলটিই ব্যবহার করা হয়। যদি দেখা যায় একটি নির্দিষ্ট কৌশল বিক্রয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না তবে সাথে সাথে আরেকটি কৌশল গ্রহণ করা হয়। মূলত এজন্যই বিক্রয় প্রসারকে নমনীয় কৌশল বলা হয়।

উত্তর

বিক্রয়কর্মী সুমনের সামাজিক গুণটি রাজনকে আকৃষ্ট করেছে। যেসব গুণ মানুষকে প্রকৃত সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে সেগুলো সামাজিক গুণ হিসেবে পরিচিত। সামাজিক আচরণ, মিশুক স্বভাব, কথা বলার যোগ্যতা, রসিকতাবোধ; মার্জিত আদব-কায়দা ইত্যাদি সামাজিক গুণ হিসেবে গণ্য হয়। এসব গুণ যদি একজন বিক্রয়কর্মীর মধ্যে পরিলক্ষিত হয় তাহলে তার বিক্রয়িকতার কাজ আরও সফল হয়। উদ্দীপকের সুমন সদ্য এমএ পাস করে একটি শপিং হাউজে চাকরি নেন। সেখানে রাজন নামের একজন ক্রেতা কিছু পণ্যসামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে তার কর্মরত শপিং হাউসে আসেন। রাজন সুমনের কথাবার্তায় এবং আচরণে মুগ্ধ হন। কিন্তু পণ্য সম্পর্কে ভালো জ্ঞান না থাকায় রাজন সেদিন কোনো পণ্য না কিনে ফিরে যান। পরবর্তীতে তার কথাবার্তা এবং আচরণে মুগ্ধ হওয়ায় আরেক দিন শপিং হাউসে এসে সুমনের সাথে দেখা করেন। এক্ষেত্রে সুমনের পণ্য সম্পর্কে জ্ঞান না থাকা সত্ত্বেও তার সামাজিক গুণাবলির কারণে রাজনের সাথে ভালো সম্পর্ক তৈরি করেছেন এবং অদূর ভবিষ্যতে রাজনকে একজন প্রকৃত ক্রেতায় রূপান্তর করতে পারবেন বলে আশা করা যায়।

উত্তর

পণ্য সম্পর্কে ভালোভাবে জানার জন্য সুমনকে পেশাগত জ্ঞানের গুণটি অর্জন করতে হবে। একজন বিক্রয়কর্মীকে সাফল্য অর্জনের জন্য পেশার সাথে সম্পর্কযুক্ত যেসব বিষয় জানতে হয়, তাকে পেশাগত গুণাবলি বলে। বিক্রয়কর্মীকে বিভিন্ন ধরনের পেশাগত জ্ঞানের অধিকারী হতে হয়। এগুলোর মধ্যে পণ্যসংক্রান্ত জ্ঞান, কোম্পানিসংক্রান্ত জ্ঞান এবং হিসাবসংক্রান্ত জ্ঞান অন্যতম। উদ্দীপকের সুমন সদ্য এমএ পাস করে একটি শপিং হাউজে বিক্রয়কর্মীর চাকরি নেন। একদিন রাজন নামের একজন ক্রেতা সেখানে গিয়ে তার কথাবার্তা এবং আচরণে মুগ্ধ হন। কিন্তু সুমনের পণ্য' সম্পর্কে ভালো জ্ঞান না থাকায় রাজন কোনো পণ্য না কিনে ফিরে যান। পরবর্তীতে আরেকদিন সুমনের সামাজিক গুণে মুগ্ধ হয়ে রাজন আবারও সেখানে যান এবং সুমনের কাছে পণ্যসামগ্রী সম্পর্কে জানতে চান। কিন্তু সুমন যদি এবারও পণ্য সম্পর্কে রাজনকে তার প্রত্যাশিত প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে রাজন আবারও পণ্য না কিনেই ফিরে যাবেন যা সুমনের সম্পর্কে বিক্রয়কর্মীর অযোগ্যতাকে প্রকাশ করে। একজন আদর্শ বিক্রয়কর্মী হওয়া এবং সম্ভাব্য ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে হলে সুমনকে অবশ্যই পেশাগত জ্ঞান অর্জনের মাধ্যমে পণ্য সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে।
HSCMarketing 2nd PaperChapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ফ্যামিলি মার্ট' একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার বিক্রয়কর্মীদের সাহায্যে সরাসরি ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করে। প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে একজন ব্যক্তির পণ্যসংক্রান্ত জ্ঞানকে অধিক প্রাধান্য দিয়ে থাকে। ফলে গ্রাহকরাও বিক্রয়কর্মীর সহায়তায় সহজে পণ্য ক্রয় করে থাকে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক
নৈতিক গুণাবলি কী?
খ
বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।
গ
ফ্যামিলি মার্ট তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রমোশনের কোন কৌশলটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
ঘ
কর্মী নিয়োগের ক্ষেত্রে উদ্দীপক উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীর যে গুণাবলিকে প্রাধান্য দিয়েছে তার ধরন উল্লেখপূর্বক এর যথার্থতা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।

বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৈতিক গুণাবলি কী?

নৈতিক গুণাবলি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইমন একটি ফ্যাশন হাউজের বিক্রয়কর্মী। প্রতিষ্ঠানটি তাকে প্রতি মাসের বিক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দেয়। সে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি আন্তরিকতা ও অধ্যবসায়ের সাথে চেষ্টা করে। তাছাড়া তার মিশুক স্বভাব, মার্জিত ব্যবহার ও রসিকতাবোধ ভোক্তাদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করে। এর ফলে জনাব ইমন তার পেশায় সফল হয়েছেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক
ক্রেতা সন্তুষ্টি কী?
খ
"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।
গ
উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণাবলির অধিকারী? ব্যাখ্যা কর।
ঘ
পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্মীর গুণাবলির কতটুকু প্রভাব রয়েছে বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।

"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্রেতা সন্তুষ্টি কী?

ক্রেতা সন্তুষ্টি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সায়মন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানে তার কাজ হলো কোম্পানিতে উৎপাদিত পণ্যটি সম্পর্কে ক্রেতাদেরকে জানানো এবং পণ্য সম্পর্কে ক্রেতার মতামত জানা। কাজটি অনেক কষ্টসাধ্য হলেও সে এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং তার বিশ্বাস সে এখানে চরমভাবে সফলতা অর্জন করতে পারবে। [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
ক
ব্যক্তিক বিক্রয় কাকে বলে?
খ
বিক্রয়িকতা কী? আলোচনা কর।
গ
সায়মন পণ্য বিক্রয়ের জন্য যে সকল কলাকৌশল ব্যবহার করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বিক্রয়িকতা কী? আলোচনা কর।

বিক্রয়িকতা কী? আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কর্মী নিয়োগের ক্ষেত্রে উদ্দীপক উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীর যে গুণাবলিকে পফ্যামিলি মার্ট তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রমোশনের কোন কৌশলটি ব্যবহার করেছে? বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।নৈতিক গুণাবলি কী?পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্মীর গুণাবলির উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণাবলি"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।ক্রেতা সন্তুষ্টি কী?সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে? তোমার মতামতসায়মন পণ্য বিক্রয়ের জন্য যে সকল কলাকৌশল ব্যবহার করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত কবিক্রয়িকতা কী? আলোচনা কর।ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।