'বিক্রয় প্রসার নমনীয় কৌশল'- ব্যাখ্যা কর।
উত্তর: "বিক্রয় প্রসার নমনীয় কৌশল"- উক্তিটি সঠিক ও যথার্থ। পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কার্যক্রমকে বিক্রয় প্রসার বলে। পণ্য বা সেবার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি করাই বিক্রয় প্রসারের মূল লক্ষ্য। সাধারণত নমুনা বিতরণ, বিজ্ঞাপনী পণ্য, অর্থ ফেরত পদ্ধতি, মেলা ও প্রদর্শনী, চাড় প্রদান, ভাতা প্রদান, বিক্রয় সভা ইত্যাদি বিক্রয় প্রসারের কৌশল হিসেবে গণ্য হয়। তবে কোনো পণ্যের ক্ষেত্রে একসাথে একাধিক কৌশল অবলম্বন করা হয় না। প্রয়োজন ও অবস্থা বিবেচনায় যে কৌশলটি অধিক কার্যকর ভূমিকা রাখতে পারবে সে. কৌশলটিই ব্যবহার করা হয়। যদি দেখা যায় একটি নির্দিষ্ট কৌশল বিক্রয় বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না তবে সাথে সাথে আরেকটি কৌশল গ্রহণ করা হয়। মূলত এজন্যই বিক্রয় প্রসারকে নমনীয় কৌশল বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
'বিক্রয় প্রসার নমনীয় কৌশল'- ব্যাখ্যা কর।
উত্তর