উদ্দীপকের আলোকে সাব্বিরের গুণগুলো বিক্রয়িকতার কোন প্রকার গুণের অন্তর্গত- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকে সাব্বিরের গুণগুলো বিক্রয়িকতার মানসিক গুণের অন্তর্গত। যেসব প্রচেষ্টা বা কৌশলের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে আকৃষ্ট করে স্থায়ী গ্রাহকে পরিণত করা হয় তার মধ্যে বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি অন্যতম। ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়কর্মীর মানসিক গুণগুলো অত্যন্ত আবশ্যক। উদ্দীপকের সাব্বিরের মানসিক গুণাবলির মধ্যে রয়েছে আত্মবিশ্বাসী ও কাজের প্রতি আন্তরিকতা, তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তি। পণ্য বা সেবাকে ক্রেতার নিকট গ্রহণযোগ্য করে তুলতে হলে কর্মীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যা তাকে অত্যন্ত সাবলীলতার সাথে পণ্যকে ক্রেতার কাছে তুলে ধরে ক্রেতাকে আকৃষ্ট করতে সাহায্য করবে। প্রতিষ্ঠানের কাজের প্রতি আন্তরিকতা বিক্রয়কর্মীর অত্যাবশ্যকীয় গুণ হিসেবে বিবেচিত হবে। ক্রেতাদের আগ্রহ ও আচরণ সম্পর্কে তীক্ষ্ণ বৃদ্ধিমত্তা থাকতে হবে এবং উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ক্রেতার অতীত অবস্থা বা বিষয়াদি বিবেচনায় এনে কার্য সম্পাদন করতে হবে। এ ধরনের গুণাবলি বিক্রয়কর্মীর মানসিকতার সাথে সম্পর্কিত।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে সাব্বিরের গুণগুলো বিক্রয়িকতার কোন প্রকার গুণের অন্ত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর