লামিয়া যে ধরনের গুণের অধিকারী তা সাব্বিরের গুণাবলি হতে আলাদা হলেও বিক্রয়িকতার ক্ষেত্রে তাদের গুরুত্ব সমান- "AA" কর্তৃপক্ষের এরূপ মনে হওয়া কতটা যুক্তিযুক্ত- মূল্যায়ন কর।
উত্তর: সলামিয়া এবং সাব্বিরের গুণাবলি আলাদা হলেও বিক্রয়িকতার ক্ষেত্রে উভয়ের গুরুত্ব সমান- কর্তৃপক্ষের এরূপ মনে করা যৌক্তিক বলে আমি মনে করি। সাধারণত কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে সেই প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীর আচার-ব্যবহারের ওপর। উদ্দীপকে লামিয়ার গুণগুলো শারীরিক গুণাবলির অন্তর্গত। ব্যবসায়- বাণিজ্যে ক্রেতাদের নিকট পণ্য বা সেবার গুণাগুণ ও উপযোগিতাগুলো কৌশলে তুলে ধরা হয়। এক্ষেত্রে বিক্রয়কর্মীর বিভিন্ন গুণাবলি বিবেচ্য হয়। উদ্দীপকে লামিয়ার গুণাবলি আলাদা হলেও উভয়েই প্রতিষ্ঠানের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিক্রয়িকতার মানসিক গুণাবলি যেমন গুরুত্বপূর্ণ তেমন শারীরিক গুণাবলিও গুরুত্বপূর্ণ। বিক্রয়কর্মীর কণ্ঠস্বর যদি মিষ্টি হয় সেক্ষেত্রে ক্রেতা সহজেই বিক্রয়কর্মীর দৃষ্টি আকর্ষণ করে কিন্তু কণ্ঠস্বর কর্কশ হলে ক্রেতা এটি পছন্দ করবে না। এজন্য বিক্রয়কর্মীকে মিষ্টি কণ্ঠস্বরের অধিকারী হতে হবে। আবার, সহজ ও প্রাণবন্ত হাসি সহজেই ক্রেতাদের আকৃষ্ট করে এবং পণ্য ক্রয়ে উৎসাহী করে তোলে। পক্ষান্তরে, বিক্রয়কর্মীর ভারাক্রান্ত মুখ ক্রেতাকে পণ্য ক্রয়ে নিরুৎসাহী করে। সুতরাং, বিক্রয়িকতার ক্ষেত্রে বিক্রয়কর্মীর মানসিক গুণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি সমান গুরুত্বপূর্ণ। অতএব 'AA [গণিত] কর্তৃপক্ষের এরূপ মনে হওয়া যৌক্তিকতাপূর্ণ।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
লামিয়া যে ধরনের গুণের অধিকারী তা সাব্বিরের গুণাবলি হতে আলাদা হলেও ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর