বিক্রয়কর্মী মামুনের গুণাবলির সামগ্রিক রূপকে বিপণনে কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: বিক্রয়কর্মী মামুনের গুণাবলির সামগ্রিক রূপকে বিপণনে বিক্রয়িকতা বলে। একজন বিক্রয়কর্মী যেসব কলাকৌশল ব্যবহার করে সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে উদ্বুদ্ধ করে, তাকে বিক্রয়িকতা বলে। একজন বিক্রয়কর্মীর ব্যক্তিক ও মানসিক গুণের দ্বারা বিক্রয়িকতার উদ্দেশ্য অর্জিত হয়। এটি বিক্রয়ের একটি বিজ্ঞানসম্মত কলাবিশেষ। উদ্দীপকে মামুন হোম লিমিটেড-এর একজন বিক্রয়কর্মী। তিনি গ্রাহকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের সর্বাত্মক চেষ্টা করেন। তিনি শিক্ষিত, দক্ষ ও প্রশিক্ষিত হওয়ায় সহজেই ক্রেতাদেরকে বুঝে নেন এবং ক্রেতারাও তাকে বুঝতে পারে। মোটকথা বিক্রয়িকতা গুণের কারণেই মামুন একজন আদর্শ বিক্রয়কর্মী হয়ে উঠেন।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
বিক্রয়কর্মী মামুনের গুণাবলির সামগ্রিক রূপকে বিপণনে কী বলে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর