জনাব ইমরান বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণের অধিকারী ব্যাখ্যা কর।
উত্তর: জনাব ইমরান বিক্রয়কর্মী হিসাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক গুণের অধিকারী। বিক্রয়কর্মীর যে সকল গুণাবলি মানুষকে প্রকৃত সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে সেগুলোকে সামাজিক গুণাবলি বলে। মিশুক স্বভাব, মার্জিত আচরণ, সদালাপ ইত্যাদি বিক্রয়কর্মীর সামাজিক গুণাবলির অন্তর্ভুক্ত। আবার বিক্রয়কর্মীর যে সকল গুণাবলি মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত তাকে মনস্তাত্ত্বিক গুণাবলি বলে। উদ্দীপকে জনাব ইমরান মিরপুর নিউ মাকের্টের রং ফ্যাশন হাউজ-এর একজন বিক্রয়কর্মী। প্রতিষ্ঠানটি জনাব ইমরানকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। তিনি আন্তরিকতা, অধ্যাবসায়সহ কাজ করে যান। উক্ত আন্তরিকতা ও অধ্যাবসায় বিক্রয়কর্মীর মানসিক গুণাবলির অন্তর্ভুক্ত। আবার তার মার্জিত স্বভাব, রুচিশীলতা, মার্জিত ব্যবহার সবাইকে আকৃষ্ট করে; যা তার সামাজিক গুণাবলির অন্তর্গত। তাই বলা যায়, জনাব ইমরান বিক্রয়কর্মী হিসাবে মনস্তাত্ত্বিক ও সামাজিক গুনের অধিকারী।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
জনাব ইমরান বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণের অধিকারী ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর