ভোক্তাদের আকৃষ্ট করার জন্য ইমরানের বিক্রয়কর্মীর গুণাবলির ধরনের কতটুকু প্রভাব রয়েছে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: ভোক্তাদের আকৃষ্ট করার জন্য ইমরানের বিক্রয়কর্মীর গুণাবলীর সমন্বয় হলো বিক্রয়িকতা। বিক্রয়কর্মী যেসব কলা-কৌশল ব্যবহার করে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে ঐসব কলা-কৌশলকে বিক্রয়িকতা বলে। একজন বিক্রকর্মী ক্রেতার মনোভাব, বিশ্বাস, পছন্দ অনুধাবনের মাধ্যমে তাকে প্ররোচিত করে। এসকল কাজ সম্পাদন করতে বিক্রয়কর্মীর যে সকল গুণের প্রয়োজন হয় তার সমন্বয়ই হলো বিক্রয়িকতা। উদ্দীপকে জনাব ইমরান মিরপুর নিউ মাকের্টের রং ফ্যাশন হাউজ-এর একজন বিক্রয়কর্মী। প্রতিষ্ঠানটি জনাব ইমরানকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেন। তিনি আন্তরিকতা, অধ্যাবসায়সহ কাজ করে যান। তার মার্জিত স্বভাব, রুচিশীলতা, মার্জিত ব্যবহার সবাইকে আকৃষ্ট করে। এখানে তিনি যে সকল গুণ ও কৌশলের মাধ্যমে সফলতা অর্জন করেন তার সমন্বয়কে বিক্রয়িকতা বলে। বিক্রয়িকতা হচ্ছে পণ্য বা সেবা বিক্রয়ের কৌশল, যা ব্যবহার করে বিক্রয়কর্মী পণ্য বিক্রয় করে। এটি হচ্ছে একটি বিশেষ জ্ঞান, বিদ্যা, প্রক্রিয়া বা কৌশল যার দ্বারা বিক্রয়কর্মী ক্রেতাকে আকৃষ্ট করে। এক্ষেত্রে ক্রেতার সামনে বিক্রয় কৌশল আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। এটি বিক্রয়কর্মীর একটি নিজস্ব শিল্পগুণ। এজন্য বলা হয়, বিক্রয়িকতা একটি সৃজনশীল প্রক্রিয়া। উদ্দীপকে জনাব ইমরানও তার সৃজনশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে ভোক্তাদের আকৃষ্ট করতে সক্ষম হন: যা তার বিক্রয়ের কাজে দক্ষতা বৃদ্ধি করে। তাই বলা যায়, জনাব ইমরানের সফলতার কারণ হলো বিক্রয়িকতা।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
ভোক্তাদের আকৃষ্ট করার জন্য ইমরানের বিক্রয়কর্মীর গুণাবলির ধরনের কতটু…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর