উদ্দীপকে মনিরুল ইসলাম প্রসার মিশ্রণের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মনিরুল ইসলামের সফলতার কারণ হলো বিক্রয়িকতা। বিক্রয়কর্মী যেসব কলা-কৌশল ব্যবহার করে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিত করে ঐসব কলা-কৌশলকে বিক্রয়িকতা বলে। একজন বিক্রকর্মী ক্রেতার মনোভাব, বিশ্বাস, পছন্দ অনুধাবনের মাধ্যমে তাকে প্ররোচিত করে। এসকল কাজ সম্পাদন করতে বিক্রয়কর্মীর যে সকল গুণের প্রয়োজন হয় তার সমন্বয়ই হলো বিক্রয়িকতা। উদ্দীপকে, মনিরুল ইসলাম 'সানমুন' নামক একটি ভোগ্যপণ্য কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি জানেন পণ্য বিক্রয়ের চেষ্টা করলে বিক্রয় হয়ে যায় না। পণ্যের সফল বিক্রয় কাজ সম্পাদনের জন্য একজন বিক্রয়কর্মীকে বেশ কতকগুলো গুণ বা কৌশলের অধিকারী হতে হয়। মনিরুল ইসলাম তার প্রতিষ্ঠানের গত বছরের নিজস্ব কর্মদক্ষতার কারণে সবচেয়ে ভালো বিক্রয়কর্মী হিসেবে পরিচিতি পান। আর তিনি যে সকল গুণ ও কৌশলের মাধ্যমে সফলতা অর্জন করেন তার সমন্বয়কে বিক্রয়িকতা বলে। বিক্রয়িকতা হচ্ছে পণ্য বা সেবা বিক্রয়ের কৌশল যা ব্যবহার করে বিক্রয়কর্মী পণ্য বিক্রয় করে। এটি হচ্ছে একটি বিশেষ জ্ঞান, বিদ্যা, প্রক্রিয়া বা কৌশল যার দ্বারা বিক্রয়কর্মী ক্রেতাকে আকৃষ্ট করে। এক্ষেত্রে ক্রেতার সামনে বিক্রয় কৌশল আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়। এটি বিক্রয়কর্মীর একটি নিজস্ব শিল্পগুণ। তাই বলা হয়, বিক্রয়িকতা একটি সৃজনশীল প্রক্রিয়া। উদ্দীপকে জনাব মনিরুলও তার সৃজনশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে শ্রেষ্ঠ বিক্রয়কর্মী হিসেবে বিবেচিত হন। তাই বলা যায়, মনিরুল ইসলামের সফলতার কারণ হলো বিক্রয়িকতা।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
উদ্দীপকে মনিরুল ইসলাম প্রসার মিশ্রণের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর