মালিক যে গুণাবলীর কারণে মলিকে চাকরি দিয়েছেন সেগুলোর গুরুত্ব আলোচনা করো।
উত্তর: মালিক নিয়োগের ক্ষেত্রে শারীরিক গুণাবলির ওপর গুরুত্বারোপ করে মলিকে চাকরি দিয়েছেন। বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি বলতে দৈহিক ও স্বাস্থ্যগত দৃশ্যমান ও অদৃশ্যমান গুণাবলিকে বোঝায়। এ গুণগুলো একজন বিক্রয়কর্মীর কর্মদক্ষতার ওপর প্রভাব ফেলে। মলি একটি বিপণি বিতানের বিক্রয়কর্মী। মলির ফর্সা রং, আকর্ষণীয় উচ্চতা, বন্ধুসুলভ আচরণের কারণে মালিক তাকে চাকরি দিয়েছেন। সে ক্রেতাকে পণ্য ক্রয়ে সহায়তা করে থাকেন। এক্ষেত্রে বন্ধুসুলভ আচরণ, সুন্দর চেহারা কিংবা সুস্বাস্থ্য সবই একজন বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি। কেননা এসব বিষয় শরীর সম্বন্ধীয়। এর মধ্যে কিছু কিছু গুণ দৃশ্যমান আবার কিছু অদৃশ্যমান। যেমন: সুন্দর চেহারা এবং সুস্বাস্থ্য দৃশ্যমান হলেও বন্ধুসুলভ আচরণ অদৃশ্য শারীরিক গুণ। সুতরাং, বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে বিপণি বিতানের মালিক মলির শারীরিক গুণ বিবেচনা করেছেন।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
মালিক যে গুণাবলীর কারণে মলিকে চাকরি দিয়েছেন সেগুলোর গুরুত্ব আলোচনা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর