পণ্যসামগ্রী সম্পর্কে ভালোভাবে জানার জন্য সুমনকে কোন গুণটি অর্জন করতে হবে? অভিমত দাও।
উত্তর: পণ্যসামগ্রী সম্পর্কে ভালোভাবে জানার জন্য সুমনকে পেশাগত জ্ঞান বা পণ্যসংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। কর্মীর নিজস্ব পেশাসংক্রান্ত জ্ঞানই হলো পেশাগত জ্ঞান। পেশাগত জ্ঞানের একটি জ্ঞান হচ্ছে পণ্যসংক্রান্ত জ্ঞান। পণ্য তৈরিতে ব্যবহৃত উপাদানসমূহ, এর মূল্য, ব্যবহারবিধি, সুবিধা-অসুবিধা, বৈশিষ্ট্য, স্থায়িত্ব প্রভৃতি সম্পর্কে বিক্রয়কর্মীকে জানতে হয়। এরূপ জ্ঞান থাকলে সহজেই পণ্য সংক্রান্ত তথ্য দিয়ে ক্রেতাকে আকৃষ্ট করা যায়। সুমন এমএ পাস করে একটি প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী হিসেবে যোগ দেন। তার ব্যবহার অত্যন্ত মার্জিত হলেও জনাব রাজনকে তিনি উক্ত প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে তথ্য দিতে পারেন নি। পণ্য কী উপাদানে তৈরি, এর ব্যবহার বিধি, পণ্যের বৈশিষ্ট্য কিংবা সুবিধা-অসুবিধা প্রভৃতি একজন বিক্রয়কর্মীর জন্য জানা অপরিহার্য। এতে করে কাজ এবং সেবা সরবরাহের পরিধি বৃদ্ধি পায়। উদ্দীপকের জনাব সুমন তার ক্রেতা রাজনকে পণ্য সম্পর্কে কিছুই বলতে পারেন নি। পণ্য সংক্রান্ত তথ্য ক্রেতার নিকট উপস্থাপন করতে না পারলে ক্রেতা পণ্য ক্রয়ে আগ্রহ হারিয়ে ফেলে। এতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয় না। সুতরাং পেশাগত গুণ অর্জনের দ্বারা সুমন পণ্য সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। ফলে তার বিক্রয়কর্মী হিসেবে সেবা দেওয়ার পরিধিও বাড়বে এবং প্রতিষ্ঠানেরও লক্ষ্য অর্জন সহজ হবে।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
পণ্যসামগ্রী সম্পর্কে ভালোভাবে জানার জন্য সুমনকে কোন গুণটি অর্জন করত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর