'প্রচারের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি'- ব্যাখ্যা কর।
উত্তর: অর্থ খরচ না করে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে প্রচার বলে। প্রচার একটি নৈর্ব্যক্তিক উপস্থাপনা এবং এটি অর্থ প্রদত্ত নয়। সংবাদ আকারে, রেডিও বা টেলিভিশনের মাধ্যমে এটি প্রকাশ করা হয়। জনসাধারণের নিকট এর বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। একটি ঔষধ, কোম্পানি কোনো মরণব্যাধির ঔষধ আবিষ্কার করেছে এবং এটি সংবাদ আকারে রেডিও বা টেলিভিশনে প্রচারিত হলে তা প্রচার বলে বিবেচিত হবে। গণমাধ্যমে উপস্থাপিত হয় বলে প্রচারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। তাই প্রচারকে অধিক গ্রহণযোগ্য প্রমোশন কৌশল বলা হয়।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
'প্রচারের বিশ্বাসযোগ্যতা সবচেয়ে বেশি'- ব্যাখ্যা কর।
উত্তর