শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে অদিতি ও সেঁজুতি বিক্রয়কর্মীর কোন গুণাবলির কারণে মোবাইল ফোন ক্রয় করে, ব্যাখ্যা কর।

উত্তর: অদিতি ও সেজুঁতি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি দেখে মোবাইল ফোন ক্রয় করে। একটি কোম্পানি তার পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন দিক বিচার- বিশ্লেষণ করে বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে থাকেন। একজন বিক্রয়কর্মীর পাঁচ ধরনের গুণাবলি থাকে; যেমন— শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও পেশাগত গুণাবলি। শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত বিষয়াদি হলো ভালো স্বাস্থ্য, সৌন্দর্য, কণ্ঠস্বর, পরিছন্নতা, ভাবভঙ্গি ইত্যাদি। এছাড়া হাসি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি শারীরিক গুণাবলির অংশ। উদ্দীপকের অদিতি ও সেজুঁতি মোবাইল কিনতে বসুন্ধরা শপিং মলের একটি দোকানে যায়। দোকানের মালিক সুন্দর স্বাস্থ্য, চেহারা, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, বচনভঙ্গি ইত্যাদি দেখে বিক্রয়কর্মী নিয়োগ দেন। অর্থাৎ বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির উপর গুরুত্ব দিয়ে থাকেন। কারণ একজন ক্রেতার নিকট পণ্য উপস্থাপনের ক্ষেত্রে বিক্রয়কর্মীর এ ধরনের গুণাবলি থাকা প্রয়োজন। মানুষ স্বভাবগতভাবেই সুন্দর এবং মার্জিত ব্যবহারের মানুষকে পছন্দ করে। তাই বলা যায়, অদিতি ও সেজুতি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি দেখে মোবাইল ফোন ক্রয় করে।

HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল

উদ্দীপকে অদিতি ও সেঁজুতি বিক্রয়কর্মীর কোন গুণাবলির কারণে মোবাইল ফো…

উদ্দীপক

অদিতি তার ছোট বোন সেঁজুতিকে নিয়ে মোবাইল ফোন কিনতে বসুন্ধরা শপিং মলের একটি দোকানে যায়। দোকানের মালিক বিক্রয়কর্মী নিয়োগের সময় স্বাস্থ্য, চেহারা, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, বাচনভঙ্গি ইত্যাদির ওপর গুরুত্ব দিয়ে থাকে। অদিতি ও সেঁজুতি বিক্রয়কর্মীর কথায় মুগ্ধ হয়ে ঐ দোকান থেকে ১টি মোবাইল ক্ৰয় করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে বিক্রয়কর্মীদের পণ্য ও কোম্পানি সম্পর্কে নানা তথ্য প্রদান করে আরো দক্ষ করে তালে।

Rajshahi · 2019

উত্তর

যিনি পণ্য বা সেবা প্রকৃত ক্রেতার কাছে বিক্রির প্রচেষ্টা চালান তাকে বিক্রয়কর্মী বলে।

উত্তর

একজন বিক্রয়কর্মী যেসব কলা-কৌশল ব্যবহার করে ক্রেতা বা সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বিক্রয়ের চেষ্টা করে তাকে বিক্রয়িকতা বলে। একটি পণ্য বিক্রয়ের জন্য একজন বিক্রয়কর্মীকে কতগুলো গুণাবলি অর্জন করতে হয়; যেমন— শারীরিক, মানসিক, নৈতিক ইত্যাদি। এসব গুণাবলির মধ্যে কিছু থাকে জন্মগত আর কিছু থাকে শিক্ষালব্ধ। এর মধ্যে শারীরিক গুণাবলি মানুষ ইচ্ছা করলেই অর্জন করতে পারে না এগুলো জন্মগত; যেমন— সুন্দর চেহারা, শ্রুতিমধুর কণ্ঠস্বর, উচ্চতা ইত্যাদি। আবার বুদ্ধিমত্তা, ধৈর্য্যশীলতা, উদ্যমী হওয়া ইত্যাদি গুণাবলি মানুষের চেষ্টা থাকলে অর্জন করা সম্ভব। বিক্রয়ের কিছু গুণ যেহেতু চেষ্টা থাকলে শিক্ষা করা যায়, তাই বলা হয় বিক্ৰয়িকতা শিক্ষালব্ধ।

উত্তর

অদিতি ও সেজুঁতি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি দেখে মোবাইল ফোন ক্রয় করে। একটি কোম্পানি তার পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন দিক বিচার- বিশ্লেষণ করে বিক্রয়কর্মী নিয়োগ দিয়ে থাকেন। একজন বিক্রয়কর্মীর পাঁচ ধরনের গুণাবলি থাকে; যেমন— শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক ও পেশাগত গুণাবলি। শারীরিক গুণাবলির অন্তর্ভুক্ত বিষয়াদি হলো ভালো স্বাস্থ্য, সৌন্দর্য, কণ্ঠস্বর, পরিছন্নতা, ভাবভঙ্গি ইত্যাদি। এছাড়া হাসি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ইত্যাদি শারীরিক গুণাবলির অংশ। উদ্দীপকের অদিতি ও সেজুঁতি মোবাইল কিনতে বসুন্ধরা শপিং মলের একটি দোকানে যায়। দোকানের মালিক সুন্দর স্বাস্থ্য, চেহারা, দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি, বচনভঙ্গি ইত্যাদি দেখে বিক্রয়কর্মী নিয়োগ দেন। অর্থাৎ বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির উপর গুরুত্ব দিয়ে থাকেন। কারণ একজন ক্রেতার নিকট পণ্য উপস্থাপনের ক্ষেত্রে বিক্রয়কর্মীর এ ধরনের গুণাবলি থাকা প্রয়োজন। মানুষ স্বভাবগতভাবেই সুন্দর এবং মার্জিত ব্যবহারের মানুষকে পছন্দ করে। তাই বলা যায়, অদিতি ও সেজুতি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি দেখে মোবাইল ফোন ক্রয় করে।

উত্তর

'প্রশিক্ষণের ফলে বিক্রয়কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়' উক্তিটি যথার্থ। কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেকোনো কাজের জন্যই প্রশিক্ষণ প্রয়োজন। লেখাপড়া করে একজন ব্যক্তি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারে কিন্তু পেশাগত জ্ঞান অর্জনের জন্য তার প্রশিক্ষণের প্রয়োজন। এজন্য বড় বড় কোম্পানিগুলো কর্মীদের প্রশিক্ষণের পেছনে বছরে লক্ষ লক্ষ ডলার খরচ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি প্রথমে কর্মীর শারীরিক যোগ্যতা দেখে নিয়োগ প্রদান করে। পরবর্তীতে তাদেরকে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করে। এতে কর্মীরা কোম্পানির পণ্য সম্পর্কে যেমন বিশদ ধারণা অর্জন করতে পারে তেমনি পণ্য বিক্রয়ের নতুন নতুন কৌশল অবলম্বন করতে পারে। ফলে কোম্পানির বিক্রয় বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, প্রশিক্ষণের ফলে বিক্রয়কর্মীর দক্ষতা বৃদ্ধি পায় যা কোম্পানির বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে ।
HSCMarketing 2nd PaperChapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

'ফ্যামিলি মার্ট' একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তার বিক্রয়কর্মীদের সাহায্যে সরাসরি ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করে। প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে একজন ব্যক্তির পণ্যসংক্রান্ত জ্ঞানকে অধিক প্রাধান্য দিয়ে থাকে। ফলে গ্রাহকরাও বিক্রয়কর্মীর সহায়তায় সহজে পণ্য ক্রয় করে থাকে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
ক
নৈতিক গুণাবলি কী?
খ
বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।
গ
ফ্যামিলি মার্ট তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রমোশনের কোন কৌশলটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
ঘ
কর্মী নিয়োগের ক্ষেত্রে উদ্দীপক উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীর যে গুণাবলিকে প্রাধান্য দিয়েছে তার ধরন উল্লেখপূর্বক এর যথার্থতা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।

বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৈতিক গুণাবলি কী?

নৈতিক গুণাবলি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব ইমন একটি ফ্যাশন হাউজের বিক্রয়কর্মী। প্রতিষ্ঠানটি তাকে প্রতি মাসের বিক্রয়ের লক্ষ্যমাত্রা ধার্য করে দেয়। সে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি আন্তরিকতা ও অধ্যবসায়ের সাথে চেষ্টা করে। তাছাড়া তার মিশুক স্বভাব, মার্জিত ব্যবহার ও রসিকতাবোধ ভোক্তাদেরকে ব্যাপকভাবে আকৃষ্ট করে। এর ফলে জনাব ইমন তার পেশায় সফল হয়েছেন। [আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা]
ক
ক্রেতা সন্তুষ্টি কী?
খ
"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।
গ
উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণাবলির অধিকারী? ব্যাখ্যা কর।
ঘ
পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্মীর গুণাবলির কতটুকু প্রভাব রয়েছে বলে তুমি মনে কর?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।

"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ক্রেতা সন্তুষ্টি কী?

ক্রেতা সন্তুষ্টি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সায়মন একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। সেখানে তার কাজ হলো কোম্পানিতে উৎপাদিত পণ্যটি সম্পর্কে ক্রেতাদেরকে জানানো এবং পণ্য সম্পর্কে ক্রেতার মতামত জানা। কাজটি অনেক কষ্টসাধ্য হলেও সে এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং তার বিশ্বাস সে এখানে চরমভাবে সফলতা অর্জন করতে পারবে। [বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা]
ক
ব্যক্তিক বিক্রয় কাকে বলে?
খ
বিক্রয়িকতা কী? আলোচনা কর।
গ
সায়মন পণ্য বিক্রয়ের জন্য যে সকল কলাকৌশল ব্যবহার করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত করা যায়? ব্যাখ্যা কর।
ঘ
সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে? তোমার মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বিক্রয়িকতা কী? আলোচনা কর।

বিক্রয়িকতা কী? আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কর্মী নিয়োগের ক্ষেত্রে উদ্দীপক উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীর যে গুণাবলিকে পফ্যামিলি মার্ট তাদের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে প্রমোশনের কোন কৌশলটি ব্যবহার করেছে? বিক্রয়িকতা কি শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা কর।নৈতিক গুণাবলি কী?পরবর্তী পর্যায়ে ভোক্তাদের আকৃষ্ট করার ক্ষেত্রে জনাব ইমনের বিক্রয়কর্মীর গুণাবলির উল্লিখিত উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে জনাব ইমন বিক্রয়কর্মী হিসেবে কোন ধরনের গুণাবলি"ব্যক্তিক যোগাযোগ একটি দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি" - ব্যাখ্যা কর।ক্রেতা সন্তুষ্টি কী?সায়মানকে তার কাজে সফল হতে হলে তাকে কোন ধরনের গুণাবলি অর্জন করতে হবে? তোমার মতামতসায়মন পণ্য বিক্রয়ের জন্য যে সকল কলাকৌশল ব্যবহার করেন সেগুলোকে কী নামে আখ্যায়িত কবিক্রয়িকতা কী? আলোচনা কর।ব্যক্তিক বিক্রয় কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।