উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে যে গুণাবলির প্রাধান্য দিয়েছে তার ধরন উল্লেখপূর্বক যথাযথ মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক গুণাবলি এবং শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দিয়েছে। বিক্রয়কর্মীর দৈহিক বা শারীরিক বিভিন্ন গুণের সমষ্টিকে বলা হয় শারীরিক গুণাবলি। উত্তম স্বাস্থ্য ও হাসি, সুদর্শন চেহারা প্রভৃতি হলো বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি। অন্যদিকে, নির্দিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান, উচ্চ ডিগ্রি প্রভৃতি হলো বিক্রয়কর্মীর শিক্ষাগত যোগ্যতা। এগুলো বিক্রয়কর্মীর কাজের পরিধিকে গতিশীল করে। রোজ ফার্মাসিউটিক্যাল একটি ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠান। এটি বিক্রয়কর্মীর সহায়তায় উৎপাদিত ওষুধ বিপণন করে থাকে। বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শারীরিক ও শিক্ষাগত যোগ্যতাকে প্রাধান্য দেয়। উল্লেখিত প্রতিষ্ঠানের সব বিক্রয়কর্মী রসায়ন ও ফার্মেসি বিষয়ে উচ্চ ডিগ্রিধারী। রোজ ফার্মাসিউটিক্যাল-এর বিক্রয়কর্মীরা শারীরিকভাবে সুদর্শন হওয়ার ফলে তারা সহজেই ক্রেতাদের আকৃষ্ট করতে পারবে। কারণ এর মাধ্যমে ক্রেতাদের মনে ইতিবাচক ইমেজ তৈরি করা যায়। অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে প্রতিষ্ঠানটির কর্মীরা সহজেই পণ্য সম্পর্কে বুঝতে পারে। ফলে ক্রেতাকে পণ্যের গুণগত মান সম্পর্কিত যথাযথ তথ্যও সরবরাহ করতে পারবে। তাই বলা যায়, বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলি ও শিক্ষাগত যোগ্যতার দিকটিকে প্রাধান্য দিয়েছে।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে যে গুণা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর