বিক্রয়িকতা শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা করো।
উত্তর: যে বিশেষ কৌশল অবলম্বনে বিক্রেতা সম্ভাব্য ক্রেতাদেরকে পণ্য কিনতে আকৃষ্ট করে, প্রকৃত ক্রেতায় পরিণত করে সে কাজগুলো বিক্রয়িকতার অন্তর্ভুক্ত। বিক্রয়িকতার জন্য বিক্রয়কর্মী জন্মগতভাবে কিছু গুণ পেয়ে থাকেন। যেমন: সুদর্শন চেহারা, হাসি, স্বাস্থ্য, শ্রবণশক্তি প্রভৃতি। এগুলো শিক্ষা গ্রহণের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। আবার বিক্রয়কর্মীরা বিক্রয় কৌশল, বিক্রয় নীতি, পণ্য সংক্রান্ত জ্ঞান জন্মগতভাবে পায় না। প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের মাধ্যমে তারা এসব জ্ঞান অর্জন করে। তাই বলা যায়, বিক্রয়িকতা শিক্ষালব্ধ বা জন্মগতভাবে প্রাপ্ত গুণাবলির সংমিশ্রণ।
HSC Marketing 2nd Paper Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · Chapter 9 : ব্যক্তিক বিক্রয় ও বিক্রয়িকতা · সৃজনশীল
বিক্রয়িকতা শিক্ষালব্ধ না জন্মগত? ব্যাখ্যা করো।
উত্তর