উদ্দীপকে জনাব মাহবুবের বিমাটিকে বিষয়বস্তুর আলোকে কোন ধরনের বিমা বলে এবং সেটা কি বৈধ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মাহবুব যে বিমা করেছেন তাকে বিষয়বস্তুর ভিত্তিতে জাহাজ ভাড়া বিমা বা মাশুল বিমা বলা হয় এবং এরূপ বিমাটি বৈধ। জাহাজে বহনকৃত পণ্য ক্ষতিগ্রস্ত হলে পণ্যের মালিক জাহাজের ভাড়া পরিশোধে অক্ষম হয়ে পড়ে। ফলে জাহাজের মালিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরূপ ক্ষতির হাত থেকে রক্ষার জন্য পণ্যের মালিক মাশুল বিমা করে থাকে। এ বিমার মাধ্যমে বিমাকারী জাহাজের ভাড়ার ক্ষতির বিপরীতে ঝুঁকি বহন করে। উদ্দীপকে জনাব মাহবুব একটি ট্রান্সপোর্ট এজেন্সির মালিক হিসেবে বিভিন্ন সময়ে মালামাল পরিবহনে অন্য মালিকের নিকট জাহাজ ভাড়া করেন। এজন্য তিনি বাহিত মালামালের ভাড়া ও অন্যান্য ঝুঁকির বিপরীতে একটি বিমাপত্র নেন। অর্থাৎ পরিবহনকালে পণ্যের ক্ষতির . কারণে পণ্য মালিক জাহাজের ভাড়া পরিশোধ নাও করতে পারেন। এরূপ পণ্যের ক্ষতিজনিত ঝুঁকি এবং তার থেকে জাহাজ ভাড়া দেওয়ার অক্ষমতার বিপরীতে বিমাচুক্তিটি করা হয়েছে। এই বিমাচুক্তিটি বিষয়বস্তুর ভিত্তিতে জাহাজ ভাড়া বিমা বা মাশুল বিমার অন্তর্ভুক্ত। অতএব বলা যায়, জনাব মাহবুব জাহাজ ভাড়ার বিপরীতে ঝুঁকি নিরসনের জন্য জাহাজ ভাড়া বিমা বা মাশুল বিমা করেছেন তাই এরূপ বিমাটি বৈধ বিমা।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
উদ্দীপকে জনাব মাহবুবের বিমাটিকে বিষয়বস্তুর আলোকে কোন ধরনের বিমা বলে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর