পণ্য নিক্ষেপণকে কোন ধরনের বিপদ বলা হয় এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য নিক্ষেপণকে অপ্রাকৃতিক বিপদ বলা হয়। যখন জাহাজ এবং জাহাজস্থিত পণ্যকে রক্ষা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দিতে হয় তখন তাকে পণ্য নিক্ষেপণ বলে। প্রাকৃতিক কারণ ব্যতীত মানুষসৃষ্ট এবং অন্যবিধ কারণে সংঘটিত বিপদসমূহকে অপ্রাকৃতিক বিপদ বলে। জাহাজের কর্মীরা মালামাল সমুদ্রে নিক্ষেপ করায় তা মানুষসৃষ্ট বা 'অপ্রাকৃতিক বিপদ হিসেবে দেখা হয়। তাই পণ্য নিক্ষেপণকে অপ্রাকৃতিক বিপদ বলা হয়।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
পণ্য নিক্ষেপণকে কোন ধরনের বিপদ বলা হয় এবং কেন? ব্যাখ্যা কর।
উত্তর