কোম্পানির বিমাদাবি পরিশোধ করা হবে কী? কারণসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কোম্পানির বিমাদাবি পরিশোধ করা হবে না বলে আমি মনে করি। বিমাচুক্তিতে উল্লিখিত প্রত্যক্ষ কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে। কিন্তু পরোক্ষ কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য নয়। উদ্দীপকের মিশকা শিপিং ট্রান্সপোর্ট তাদের জাহাজের জন্য একটি মিশ্র নৌ-বিমাপত্র গ্রহণ করেছিল। এই ধরনের নৌ-বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যাত্রাপথের সংঘটিত ক্ষতির ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করা হয়। উদ্দীপকের মিশকা শিপিং ট্রান্সপোর্ট এর বিমাকৃত পণ্যবাহী জাহাজটি গন্তব্যস্থানে পৌঁছানোর সুনির্দিষ্ট তারিখ ছিল ৩০ জুন ২০১৯। কিন্তু জাহাজটি আবহাওয়া খারাপ থাকায় পর্তুগালে যাত্রাবিরতি করে ৫ - জুলাই ফ্রান্সের বন্দরে পৌঁছে। এক্ষেত্রে জাহাজটি নিশ্চিত বিপদ জেনে যাত্রাবিরিতি করেনি। তাছাড়া কোম্পানিটির ১ কোটি টাকার ক্ষতি আমদানিকারক পণ্য গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে হয়, যা বিমা চুক্তিতে উল্লেখিত কারণ নয়। তাই বলা যায়, কোম্পানির বিমাদাবি পরিশোধ না করাটা যৌক্তিক।
HSC Finance 2nd Paper Chapter 12: নৌ বিমা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · Chapter 12: নৌ বিমা · সৃজনশীল
কোম্পানির বিমাদাবি পরিশোধ করা হবে কী? কারণসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর