Chapter 12: নৌ বিমা Finance 2nd Paper

HSC Finance 2nd Paper এর Chapter 12: নৌ বিমা অধ্যায়ের বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

২১০

প্রশ্ন

Finance 2nd Paper

বিষয়

HSC

ক্লাস

সাম্প্রতিক প্রশ্ন

HSCFinance 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব আল-আমিন চায়না থেকে জাহাজ ভর্তি মেশিন সামগ্রী চট্টগ্রাম বন্দরে আনার জন্য বিমা করেন। চট্টগ্রামে রাজনৈতিক অস্থিরতা থাকায় জাহাজটি চট্টগ্রাম বন্দরে না ভিড়িয়ে মোংলা বন্দরে ভিড়ায়। তবে মোংলা বন্দরে ভিড়ানোর পর জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। দাবি পেশ করলে বিমা কোম্পানি জনাব আল-আমিনের দাবি প্রত্যাখ্যান করে। [খুলনা পাবলিক কলেজ]
ক
ভাসমান বিমাপত্র কী?

উত্তর

একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলে।
খ
নৌ-বিমা কীভাবে ব্যবসা-বাণিজ্যের ঝুঁকি কমায়? ব্যাখ্যা কর।

উত্তর

নৌ বিয়া নির্দিষ্ট প্রিমিয়ামের বিনিময়ে নৌ পথে সংশ্লিষ্ট ক্ষতির ক্ষতিপূরণে প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা-বাণিজ্যের ঝুঁকি কমাতে সাহায্য করে। নৌ পথে ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের বিপদ-আপদ ও ঝুঁকির সম্মুখীন হতে হয়। প্রাকৃতিক অপ্রাকৃতিক এসব ঝুঁকি থেকে নৌ বিমার মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিপূরণ পাওয়া যায়। এতে ব্যবসায়ের ঝুঁকি কমে যায়। এভাবেই নৌ বিমা ব্যবসা- বাণিজ্যের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
গ
উদ্দীপকে জনাব আল-আমিন কোন ধরনের নৌ-বিমা করেছিলেন? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের জনাব আল-আমিন যাত্রা নৌ বিমাপত্র গ্রহণ করেছিলেন। যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে তাকে যাত্রা বিমাপত্র বলে। উল্লিখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় ক্ষতিগ্রস্ত জাহাজ বা জাহাজের পণ্যের ক্ষতিপূরণ করা হয়। উদ্দীপকে জনাব আল-আমিন চায়না থেকে জাহাজ ভর্তি মেশিন সামগ্রী চট্টগ্রাম বন্দরে আনার জন্য বিমা করেন। তিনি নির্দিষ্ট যাত্রাপথ হিসেবে চট্টগ্রাম বন্দরের কথা উল্লেখ করেন। চায়না হতে চট্টগ্রাম বন্দরে আসার সময় জাহাজ বা জাহাজস্থিত পণ্যের ক্ষতি হলে বিমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করবে। নির্দিষ্ট বন্দরে জাহাজ না ভিড়ালে যাত্রা বিমাপত্রের অধীনে উক্ত জাহাজের মালিক কোনো ক্ষতিপূরণ পাবেন না। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আল-আমিন যাত্রা বিমাপত্র গ্রহণ করেছিলেন।
ঘ
বিমা কোম্পানির জনাব আল-আমিনের বিমাদাবি প্রত্যাখ্যান করার যৌক্তিকতা বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকে অনিবার্য কারণে অব্যক্ত শর্ত ভঙ্গ হওয়ায় বিমা কোম্পানির বিমাদাবি পূরণে অস্বীকৃতি জানানো অযৌক্তিক বলে আমি মনে করি। লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে অব্যক্ত শর্ত বলে। এ সকল শর্ত নৌ বিমাপত্রে অন্তর্ভুক্ত না হলেও চুক্তি পালনের পক্ষে আবশ্যক। উদ্দীপকে জনাব আল-আমিন চায়না থেকে জাহাজ ভর্তি মেশিন সামগ্রী চট্টগ্রাম বন্দরে আনার জন্য বিমা করেন। চট্টগ্রামে রাজনৈতিক অস্থিরতা থাকায় জাহাজের কাপ্তান চট্টগ্রাম বন্দরে না ভিড়িয়ে মংলা বন্দরে ভিড়ায়। মংলা বন্দরে ভিড়ানোর পরই জাহাজটি দুর্ঘটনার শিকার হয়। বিমাদাবি পেশ করলে বিমা কোম্পানি জনাব আল- আমিনের দাবি প্রত্যাখ্যান করে। সমুদ্র যাত্রার যাত্রাপথ পরিবর্তন করা যাবে না- এটা একটা অব্যক্ত শর্ত। বিমাচুক্তিতে যে সকল বন্দরে জাহাজ ভিড়ানোর কথা উল্লেখ থাকে অহেতুক বা বিনা কারণে সে সকল বন্দরে জাহাজ না ভিড়ানো অব্যক্ত শর্তের ভঙ্গ হয়েছে বলে ধরা হয়। তবে অনিবার্য কারণবশত এরূপ করা হলে তাতে অব্যক্ত শর্ত ভঙ্গ করা হয়েছে বলে গণ্য করা হয় না। উদ্দীপকে জনাব আল-আমিনের চুক্তিভুক্ত রাজনৈতিক অস্থিরতার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ না ভিড়িয়ে মংলা বন্দরে ভিড়ায়। তাতে তার একটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়। রাজনৈতিক অস্থিরতা যেহেতু একটি অনিবার্য কারণ, সেহেতু বিমা কোম্পানির বিমা দাবি প্রত্যাখ্যান অযৌক্তিক হয়েছে বলা যায়।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

মিশকা শিপিং ট্রান্সপোর্ট এর একটি জাহাজ পণ্য নিয়ে শ্রীলংকা থেকে ১ জানুয়ারি, ২০১৯ তারিখে ফ্রান্সের উদ্দেশে যাত্রা করে ৩০ জুন, ২০১৯ তারিখে পৌছানোর চুক্তি করে। আবহাওয়া, খারাপ থাকায় জাহাজের কাপ্তান পর্তুগালে যাত্রাবিরতি করে ৫ জুলাই ফ্রান্সের বন্দরে পৌছে। আমদানিকারক পণ্য গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে কোম্পানিটির ১ কোটি টাকা ক্ষতি হয়। কোম্পানিটি বিমাদাবি উপস্থাপন করে। [আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
ক
অব্যক্ত শর্ত কাকে বলে?

উত্তর

নৌ-বিমা চুক্তিতে লিখিতভাবে উল্লেখ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে নৌ-বিমায় অব্যক্ত শর্ত বলে।
খ
পণ্য নিক্ষেপণকে কোন ধরনের বিপদ বলা হয় এবং কেন? ব্যাখ্যা কর।

উত্তর

পণ্য নিক্ষেপণকে অপ্রাকৃতিক বিপদ বলা হয়। যখন জাহাজ এবং জাহাজস্থিত পণ্যকে রক্ষা করার জন্য কিছু পণ্য সমুদ্রে ফেলে দিতে হয় তখন তাকে পণ্য নিক্ষেপণ বলে। প্রাকৃতিক কারণ ব্যতীত মানুষসৃষ্ট এবং অন্যবিধ কারণে সংঘটিত বিপদসমূহকে অপ্রাকৃতিক বিপদ বলে। জাহাজের কর্মীরা মালামাল সমুদ্রে নিক্ষেপ করায় তা মানুষসৃষ্ট বা 'অপ্রাকৃতিক বিপদ হিসেবে দেখা হয়। তাই পণ্য নিক্ষেপণকে অপ্রাকৃতিক বিপদ বলা হয়।
গ
মিশকা শিপিং ট্রান্সপোর্ট, কোন ধরনের বিমাপত্র গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকের মিশকা শিপিং ট্রান্সপোর্ট মিশ্র নৌ-বিমাপত্র গ্রহণ করেছে। যে বিমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে, তাকে মিশ্র নৌ বিমাপত্র বলে। অর্থাৎ এই বিমাপত্রটি নৌ যাত্রা ও সময় বিমাপত্রের সংমিশ্রণ। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মিশকা শিপিং ট্রান্সপোর্ট এর একটি জাহাজ পণ্য নিয়ে শ্রীলঙ্কা থেকে ১ জানুয়ারি ২০১৯ তারিখে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করে ৩০ জুন ২০১৯ তারিখে পৌঁছানোর চুক্তি করে। উক্ত নৌ- বিমাচুক্তিতে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখ রয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়েরও উল্লেখ রয়েছে। তাই বলা যায়, এটি একটি মিশ্র বিমাপত্র। এই যাত্রাকালে ও সময়ের মধ্যে যদি মিশকা শিপিং ট্রান্সপোর্টের পণ্যবাহী জাহাজের কোনো ক্ষতিসাধিত হয় তবে বিমাকারী তথা বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদান করবে। সুতরাং বলা যায়, মিশকা শিপিং ট্রান্সপোর্ট মিশ্র নৌ-বিমাপত্র গ্রহণ করেছে।
ঘ
কোম্পানির বিমাদাবি পরিশোধ করা হবে কী? কারণসহ বিশ্লেষণ কর।

উত্তর

উদ্দীপকের কোম্পানির বিমাদাবি পরিশোধ করা হবে না বলে আমি মনে করি। বিমাচুক্তিতে উল্লিখিত প্রত্যক্ষ কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে। কিন্তু পরোক্ষ কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য নয়। উদ্দীপকের মিশকা শিপিং ট্রান্সপোর্ট তাদের জাহাজের জন্য একটি মিশ্র নৌ-বিমাপত্র গ্রহণ করেছিল। এই ধরনের নৌ-বিমাপত্রের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যাত্রাপথের সংঘটিত ক্ষতির ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করা হয়। উদ্দীপকের মিশকা শিপিং ট্রান্সপোর্ট এর বিমাকৃত পণ্যবাহী জাহাজটি গন্তব্যস্থানে পৌঁছানোর সুনির্দিষ্ট তারিখ ছিল ৩০ জুন ২০১৯। কিন্তু জাহাজটি আবহাওয়া খারাপ থাকায় পর্তুগালে যাত্রাবিরতি করে ৫ - জুলাই ফ্রান্সের বন্দরে পৌঁছে। এক্ষেত্রে জাহাজটি নিশ্চিত বিপদ জেনে যাত্রাবিরিতি করেনি। তাছাড়া কোম্পানিটির ১ কোটি টাকার ক্ষতি আমদানিকারক পণ্য গ্রহণে অস্বীকৃতি জানানোর কারণে হয়, যা বিমা চুক্তিতে উল্লেখিত কারণ নয়। তাই বলা যায়, কোম্পানির বিমাদাবি পরিশোধ না করাটা যৌক্তিক।

ক্রিমসন পেইন্টস জার্মান থেকে নদীপথে ৫ কোটি টাকার কেমিক্যাল আমদানির প্রাক্কালে বিমাচুক্তি গ্রহণ করেন এবং এ প্রেক্ষিতে ১,০০,০০০ টাকার প্রিমিয়াম প্রদান করেন। পণ্যবাহী জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে ২ কোটি টাকার কেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়। [চট্টগ্রাম বোর্ড ২০১৬]
ক
যুগ্ম বিমাপত্র কী?

উত্তর

যে বিমা ব্যবস্থায় একই বিমা পলিসির আওতায় একাধিক ব্যক্তির জীবনকে বিমা করা হয় তাকে যুগ্ম বিমা বলে।
খ
কখন সমুদ্রে পণ্য নিক্ষেপ করা হয় এবং কেন?

উত্তর

জাহাজ বা জাহাজস্থ পণ্যকে বড় বিপদের হাত থেকে রক্ষার জন্য বাহিত পণ্যের অংশবিশেষ সমুদ্রে নিক্ষেপণ করা হয়। সমুদ্রে জাহাজ চলাকালীন সময়ে ঝড়ঝঞ্ঝা, অস্বাভাবিক ঢেউ, সমুদ্রের চড়ায় আটকে পড়া প্রভৃতি ধরনের সামুদ্রিক বিপদের সম্মুখীন হতে পারে। এসব সামুদ্রিক বিপদের হাত হতে জাহাজকে বিপদমুক্ত করার জন্য জাহাজস্ব কিছু পণ্য বা কোনো যন্ত্রাংশ সমুদ্রে ফেলে দিয়ে জাহাজকে হাল্কা করতে হয় যাকে পণ্য নিক্ষেপণ বলা হয়।
গ
উদ্দীপকে ক্রিমসন পেইন্টস কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছিল? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে ক্রিমসন পেইন্টস নৌ বিমার আওতায় পণ্য বিমা গ্রহণ করেছিল। সমুদ্রপথে এক দেশ হতে অন্যদেশে পণ্য পরিবহনকালে সামুদ্রিক বিপদের কারণে জাহাজস্থিত পণ্যসম্ভার বিনষ্ট হতে পারে। জাহাজ বোঝাই পণ্য ক্ষতিগ্রস্ত হলে শুধু পণ্যের ক্ষতিপূরণের পন্য যে বিমা করা হয় তাকে পণ্য বিমা বলে। এরূপ বিমা নৌ বিমার আওতাধীন। উদ্দীপকে ক্রিমসন পেইন্টস জার্মান থেকে নদীপথে ৫ কোটি টাকার কেমিক্যাল আমদানির প্রাক্কালে বিমাচুক্তি গ্রহণ করেন এবং এ প্রেক্ষিতে ১,০০,০০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। এখানে তিনি নৌ বিমার আওতায় পণ্য বিমা করেছিল।
ঘ
বিমা কোম্পানির কাছ থেকে কোম্পানিটি কত টাকা ক্ষতিপূরণ পেতে পারে? যুক্তিসহ বিশ্লেষণ কর।

উত্তর

বিমা কোম্পানির কাছ থেকে ক্রিমসন পেইন্টস সম্পূর্ণ ক্ষতিপূরণ পেতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে অধিকাংশ পণ্য সমুদ্রপথে আদান-প্রদান হয়। তাই সমুদ্রপথে পরিবাহিত পণ্যের জন্য পণ্য বিমা উপযুক্ত। এক্ষেত্রে বিমাকৃত পণ্যের ক্ষতি হলে বিমা প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দেয়। উদ্দীপকে ক্রিমসন পেইন্টস জার্মান থেকে নদীপথে ৫ কোটি টাকার কেমিক্যাল আমদানির প্রাক্কালে বিমাচুক্তি গ্রহণ করেন এবং এ প্রেক্ষিতে ১,০০,০০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। পণ্যবাহী জাহাজটি সামুদ্রিক ঝড়ের কবলে পড়লে ২ কোটি টাকার কেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়। বিমার শর্তানুযায়ী ক্রিমসন পেইন্টস সম্পূর্ণ ২ কোটি টাকার ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। কারণ তার ৫ কোটি টাকার পণ্যের ক্ষতি হলে যেন ক্ষতিপূরণ পাওয়া যায় সে লক্ষ্যে তিনি ১,০০,০০০ টাকা প্রিমিয়াম প্রদান করেন। আর্থিক ক্ষতিপূরণের নীতি অনুযায়ী বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করে থাকে। তাই উদ্দীপকের ক্রিমসন পেইন্টস কোম্পানিটি ক্ষতিগ্রস্ত ২ কোটি টাকায় ক্ষতিপূরণ পাবে। কেননা উক্ত প্রতিষ্ঠান ৫ কোটি টাকার পণ্যের জন্য বিমা করেন। সুতরাং বলা যায়, বিমা কোম্পানির কাছ থেকে কোম্পানিটি ক্ষতির সম্পূর্ণ ২ কোটি টাকা ক্ষতিপূরণ পাবেন।